Logo

মাথায় অস্ত্রোপচার সবাই দোয়া করবেন: তানিয়া বৃষ্টি

profile picture
বিনোদন ডেস্ক
১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:১০
মাথায় অস্ত্রোপচার সবাই দোয়া করবেন: তানিয়া বৃষ্টি
ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় মুখ তানিয়া বৃষ্টি। অভিনয় দক্ষতা আর প্রাণবন্ত উপস্থিতিতে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। ঠিক যখন ক্যারিয়ারের ব্যস্ততম সময় পার করার কথা, শুটিং সেটে নিয়মিত থাকার কথা—সেই সময়েই এলো মন খারাপ করা এক খবর। ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

ভালোবাসা দিবসের দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অসুস্থতার বিষয়টি জানান তানিয়া। হাসপাতালের বিছানায় বসে একটি ছবি শেয়ার করেন তিনি। ছবিতে হাতে ফুলের তোড়া, মুখে মলিন হাসি—তবুও সাহসী ভঙ্গিতে ক্যামেরার সামনে ধরা দেন এই অভিনেত্রী।

ছবির ক্যাপশনে আবেগঘন বার্তায় তিনি লেখেন,‘সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। পরিবার থেকে ফুল পেয়েছি। আমি তোমাদের সবাইকে ভালোবাসি। আগামীকাল আমার মাথায় অস্ত্রোপচার। সবাই আমার জন্য দোয়া করবেন।’

বিজ্ঞাপন

প্রিয় অভিনেত্রীর এমন আকস্মিক অসুস্থতার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বেগের ছায়া নেমে এসেছে। সহকর্মী থেকে শুরু করে সাধারণ ভক্তরা তার পোস্টে সুস্থতা কামনা করে মন্তব্য করছেন।

একজন ভক্ত লিখেছেন, ‘শুনে খুবই খারাপ লাগল, আল্লাহ সহায় হোন। আল্লাহ তোমাকে দ্রুত সুস্থ করুক, আমিন।’ অন্যএক অনুরাগী লিখেছেন, ‘আপু দোয়া রইল, তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসো।’

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD