Logo

রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন অপু বিশ্বাস

profile picture
বিনোদন প্রতিবেদক
১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:৪৮
রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন অপু বিশ্বাস
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন রুমিন ফারহানা। বিএনপি জোট–সমর্থিত প্রার্থীকে ৩৮ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করে তিনি এ আসনে জয় পান।

বিজ্ঞাপন

জয়ের পর থেকেই অভিনন্দনের জোয়ারে ভাসছেন রুমিন ফারহানা। রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষ ও বিনোদন জগতের অনেকেই তাকে শুভেচ্ছা জানাচ্ছেন।

এই ধারাবাহিকতায় ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি স্টোরিতে রুমিন ফারহানার সঙ্গে ছবি শেয়ার করে তাকে অভিনন্দন জানান।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মনোনয়ন না পেয়ে ‘হাঁস’ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন রুমিন ফারহানা। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোট–সমর্থিত প্রার্থী জুনায়েদ আল হাবীব ‘খেজুর গাছ’ প্রতীকে ৮০ হাজার ৪৩৪টি ভোট পেলেও রুমিন ফারহানা ১ লাখ ১৮ হাজার ৫৪৭টি ভোট পেয়ে বড় ব্যবধানে বিজয়ী হন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD