Logo

ভারতজুড়ে বিতর্ক: এ আর রহমানের বিরুদ্ধে চুরির মামলা

profile picture
বিনোদন ডেস্ক
১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:৪৫
ভারতজুড়ে বিতর্ক: এ আর রহমানের বিরুদ্ধে চুরির মামলা
ছবি: সংগৃহীত

অস্কারজয়ী সুরকার এ আর রহমানকে ঘিরে ভারতে বিতর্ক থামছে না। সম্প্রতি নতুন গুজব ও সমালোচনার পরে এবার তার বিরুদ্ধে চুরির অভিযোগ আনা হয়েছে। ভারতের প্রসিদ্ধ ধ্রুপদী গায়ক ওস্তাদ ফায়াজ ওয়াসিফুদ্দিন সাগর সুপ্রিম কোর্টে এ আর রহমানের বিরুদ্ধে মামলা করেছেন। তিনি অভিযোগ করেছেন যে, ‘পোন্নিয়িন সেলভান ২’ ছবির গান ‘বীর রাজা বীর’-এ এ আর রহমান তার পুরনো গান ‘শিব স্তুতি’-র অংশ ব্যবহার করেছেন।

বিজ্ঞাপন

মামলাটি ভারতের সুপ্রিম কোর্টে শুনানি হয়েছে, যেখানে প্রধান বিচারপতি এবং বিচারপতি জয় মাল্য বাগচী উপস্থিত ছিলেন। বিচারপতি বাগচী বলেন, “আমরা নিশ্চিত হতে চাই আসল লেখক কে। শুধুমাত্র গান গাইলেই লেখক বলা যায় না। প্রমাণ দেখাতে হবে যে একই সুর আগে অন্য কারো ছিল কি না।”

এ আর রহমানের আইনজীবী আদালতে জানান, “আমরা কখনও কারও অধিকার লঙ্ঘন করি না। তবে আমাদের মক্কেল যা করেন, তা তার নিজস্ব স্বত্ব দাবি করার অংশ।”

বিজ্ঞাপন

প্রথম দিনের শুনানির পর আদালত মামলাটি পরবর্তী শুনানি পর্যন্ত স্থগিত রেখেছে। পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে আগামী ২০ ফেব্রুয়ারি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD