Logo

আল্লাহ আপনাকে ও আমাদেরকে সম্মানিত করলেন: কনকচাঁপার শুভেচ্ছা

profile picture
বিনোদন প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:৫৪
আল্লাহ আপনাকে ও আমাদেরকে সম্মানিত করলেন: কনকচাঁপার শুভেচ্ছা
ছবি: সংগৃহীত

দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়া তারেক রহমানকে শুভেচ্ছা ও দোয়া জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার এই পোস্ট ইতোমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বিজ্ঞাপন

বার্তায় কনকচাঁপা লেখেন, “আল্লাহ আপনাকে ও আমাদেরকে সম্মানিত করলেন। সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলো পুরো পৃথিবী। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার মাধ্যমে আমাদের বাংলাদেশকে সুরক্ষিত, আনন্দিত, সুখী ও সমৃদ্ধ রাখুন। আমীন।”

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। সাংবিধানিক প্রক্রিয়া শেষে দলের চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রীর শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

এর আগে সকালে সংসদে শপথ নেওয়ার পর অনুষ্ঠিত বৈঠকে বিএনপির সংসদ সদস্যরা সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD