Logo

জন্মদিনে দীঘির গ্ল্যামারাস লুক, ভক্তদের প্রশ্ন ‘এটা সেই ছোট্ট দীঘি?’

profile picture
বিনোদন প্রতিবেদক
২৬ অক্টোবর, ২০২৬, ১৭:৩৬
জন্মদিনে দীঘির গ্ল্যামারাস লুক, ভক্তদের প্রশ্ন ‘এটা সেই ছোট্ট দীঘি?’
ছবি: সংগৃহীত

আজ ২৬ অক্টোবর, ঢালিউডের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির জন্মদিন। বিশেষ এই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা আর শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। তবে জন্মদিনের প্রথম প্রহরে প্রকাশ করা একটি ভিডিও ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। ভিডিওতে দীঘির নতুন গ্ল্যামারাস রূপ দেখে অনেকেই অবাক হয়েছেন।

বিজ্ঞাপন

জন্মদিনের শুরুতেই নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে একটি নান্দনিক ভিডিও শেয়ার করেন এই অভিনেত্রী। এতে তাঁকে দেখা গেছে ভিন্ন সাজে, আত্মবিশ্বাসী অভিব্যক্তি আর আকর্ষণীয় উপস্থিতিতে।

ভিডিওটির আয়োজনেও ছিল বিশেষত্ব। টেবিলজুড়ে সাজানো লম্বা সাদা মোমবাতি, স্ট্যান্ডে ঝুলে থাকা মুক্তার মালা আর ফুলের সমন্বয়ে তৈরি করা হয় রাজকীয় আবহ।

এ আয়োজনে দীঘির পরনে ছিল হালকা নীল রঙের স্টাইলিশ গাউন। পরিপাটি করে খোঁপা করা চুল, মানানসই মেকআপ আর নজরকাড়া হাতঘড়িতে তাঁকে দেখা যায় ভিন্ন এক সাজে।

বিজ্ঞাপন

প্রায় ৩০ সেকেন্ডের ভিডিওতে কখনো সূর্যমুখী ও গোলাপের বড় একটি তোড়া হাতে নিয়ে পোজ দিয়েছেন দীঘি, আবার কখনো মোমবাতি ফুঁ দিয়ে নিভিয়েছেন। ভিডিওর সঙ্গে যুক্ত করা হয়েছে জন্মদিনের বিশেষ সংগীত।

ভিডিওটির ক্যাপশনে দীঘি লিখেছেন, ‘কিছুই না, এটা শুধু আমার জন্মদিন।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

ভিডিওতে দীঘির আত্মবিশ্বাসী উপস্থিতি ও অভিব্যক্তি নজর কেড়েছে ভক্তদের। জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি অনেকে তাঁর বদলে যাওয়া রূপ নিয়েও মন্তব্য করেছেন।

বিজ্ঞাপন

একসময় শিশুশিল্পী হিসেবে দর্শকের মন জয় করেছিলেন দীঘি। সেই ছোট্ট মেয়েটিই সময়ের সঙ্গে হয়ে উঠেছেন ঢালিউডের পরিচিত মুখ। তাই জন্মদিনের ভিডিওতে তাঁর নতুন সাজ দেখে অনেক ভক্তের মনে ফিরে এসেছে পুরোনো দিনের স্মৃতি।

মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘শুভ জন্মদিন ছোট্ট দীঘি।’ আরেকজনের প্রশ্ন, ‘এটা সেই ছোট্ট দীঘি না?’

শিশুশিল্পী থেকে চিত্রনায়িকা হয়ে ওঠার দীর্ঘ যাত্রায় দীঘির এই পরিবর্তনই যেন আবারও আলোচনায় এনেছে তাঁকে। জন্মদিনের ভিডিও ঘিরে ভক্তদের ভালোবাসা আর স্মৃতিচারণায় বিশেষ হয়ে উঠেছে তাঁর এবারের জন্মদিন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD