গোলাপি সাজে নতুন লুকে নজর কাড়লেন জয়া আহসান

রুপালি পর্দায় অভিনয়শৈলী দিয়ে দর্শকদের মুগ্ধ করে আসছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিত্ব, ফ্যাশন ও সৌন্দর্যের কারণেও নিয়মিত আলোচনায় থাকেন তিনি। পর্দার বাইরের জীবন ব্যক্তিগত রাখতেই বেশি পছন্দ করেন এই অভিনেত্রী। প্রকৃতির প্রতি ভালোবাসা এবং নিজস্ব জীবনযাপনের ধরনও তাকে অন্যদের থেকে আলাদা করেছে।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝেমধ্যে নিজের নানা মুহূর্তের ছবি ও অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে ভাগ করে নেন জয়া। এবার গোলাপি আভায় সজ্জিত স্যাটিনের পোশাকে নতুন ফটোশুটের ছবি প্রকাশ করে আবারও নজর কেড়েছেন তিনি।

ছবিগুলোর সঙ্গে ক্যাপশনে জয়া লিখেছেন, ‘গোলাপির ছোঁয়া, ঝামেলার শেষ নেই।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রকাশিত ছবিতে হালকা গোলাপি রঙের স্যাটিনের পোশাকে দেখা গেছে অভিনেত্রীকে। খোলা চুলের ঢেউ, স্নিগ্ধ সাজ এবং সাবলীল অভিব্যক্তিতে ফুটে উঠেছে তার স্বতন্ত্র ফ্যাশনবোধ। কখনো টেবিলে ভর দিয়ে, আবার কখনো চেয়ারে বসে ভিন্ন ভিন্ন ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি। পুরো ফটোশুটে পোশাকের রঙ ও তার স্বাভাবিক উপস্থিতি মিলিয়ে তৈরি হয়েছে নান্দনিক আবহ।

ছবিগুলো প্রকাশের পর থেকেই মন্তব্যের ঘরে ভক্ত ও অনুরাগীদের প্রশংসা দেখা গেছে। একজন নেটিজেন লিখেছেন, ‘ছবি যখন কথা বলে।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘আপনি দিন দিন আরো সুন্দর হয়ে যাচ্ছেন।’
নতুন এই ফটোশুটের মাধ্যমে আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় উঠে এসেছেন জয়া আহসান। অভিনয়ের পাশাপাশি তার ফ্যাশন-সচেতন উপস্থিতিও যে ভক্তদের আগ্রহের অন্যতম কারণ, মন্তব্যগুলোতে তারই প্রতিফলন দেখা গেছে।








