Logo

মেকআপ রুমে লিপস্টিক হাতে জয়া, মিষ্টি হাসিতে মুগ্ধ নেটদুনিয়া

profile picture
বিনোদন প্রতিবেদক
৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:১৮
মেকআপ রুমে লিপস্টিক হাতে জয়া, মিষ্টি হাসিতে মুগ্ধ নেটদুনিয়া
ছবি: সংগৃহীত

রুপালি পর্দার ঝলমলে জগৎ ও আভিজাত্যের আড়ালে অভিনেত্রী জয়া আহসানের রয়েছে একেবারেই আলাদা একটি নিজস্ব ভুবন। সেই জগতে তিনি অনেকটাই সাধারণ, স্বাভাবিক এবং প্রকৃতিপ্রেমী একজন মানুষ। ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি খোলামেলা না হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তার সরব উপস্থিতি বরাবরই ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে।

বিজ্ঞাপন

এবার মেকআপ রুমের অন্দরমহল থেকে একগুচ্ছ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নতুন করে আলোচনায় এসেছেন এই জনপ্রিয় অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি জয়া আহসানের ফ্যাশন সচেতনতা, সাজসজ্জা এবং চিরতরুণ রূপও নিয়মিতভাবে ভক্ত ও নেটিজেনদের আগ্রহের বিষয় হয়ে ওঠে। নতুন ছবিগুলোতেও তার সেই পরিচিত সৌন্দর্য ও স্বাভাবিক উপস্থিতিই যেন ফুটে উঠেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

শেয়ার করা ছবিগুলোতে জয়া আহসানকে আয়নার সামনে বসে হাতে লিপস্টিক নিয়ে থাকতে দেখা যায়। আয়নায় ফুটে ওঠা তার মিষ্টি হাসির প্রতিবিম্ব মুহূর্তেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। একটি ছবিতে দেখা যায়, তিনি নিজের ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছেন। একই সঙ্গে আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে যেন নিজের সাজটিও উপভোগ করছেন। ছবিগুলোতে তার স্বাভাবিক অভিব্যক্তি ও আকর্ষণীয় উপস্থিতি সহজেই নজর কেড়েছে ভক্তদের।

বিজ্ঞাপন

বিগুলোর ক্যাপশনে জয়া আহসান লিখেছেন, ‘এক নায়িকা, তার আয়না ও সেই লিপস্টিক।’ এদিকে কমেন্ট বক্সে ভক্তদের প্রশংসার জোয়ার ভেসে যায়। নেটিজেনরা জয়ার রূপের ভূয়সী প্রশংসা করছেন।

একজন লিখেছেন, ‘কত সুন্দর দারুণ লাগছে।’ আরেকজনের কথায়, ‘দিন দিন বয়স আরও কমছে।’ জয়া আহসান সবসময়ই তার কাজ এবং যাপিত জীবন নিয়ে চর্চায় থাকেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD