ভারতের রাজপথের বড় মিছিলে হঠাৎ জয়া আহসান

ভারতের চলচ্চিত্র অঙ্গনের সঙ্গে অভিনেত্রী জয়া আহসানের দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। কলকাতার বেশ কয়েকটি সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে সেখানকার দর্শকদের কাছেও পরিচিতি পেয়েছেন তিনি। এবার কলকাতায় তাকে দেখা গেল ভিন্ন এক আয়োজনে।
বিজ্ঞাপন
ভারতের স্বাধীনতা দিবসের আগের রাতে কলকাতায় নারীদের নিরাপত্তার দাবিতে আয়োজিত একটি বড় মিছিলে অংশ নেন জয়া আহসান। সেখানে অন্য অংশগ্রহণকারীদের সঙ্গে স্লোগান দেওয়ার পাশাপাশি গানেও কণ্ঠ মেলাতে দেখা যায় তাকে।
পশ্চিমবঙ্গের মন্ত্রী অগ্নিমিত্রা পালের আহ্বানে আয়োজিত ওই কর্মসূচিতে রাজনীতিক, নারী বিধায়ক, চলচ্চিত্র ও সংগীত অঙ্গনের তারকা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
জয়া আহসানের সঙ্গে মিছিলে উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, চৈতি ঘোষাল, সংগীতশিল্পী ইমন চক্রবর্তী, পৌষালীসহ আরও অনেকে। কর্মসূচিতে তাদের ‘কারার ঐ লৌহ কপাট’ গানেও কণ্ঠ মেলাতে দেখা যায়।
মিছিলের বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জয়া আহসানের অংশগ্রহণ নিয়ে আলোচনা শুরু হয়। বাংলাদেশের নাগরিক হয়ে তিনি কলকাতার এমন কর্মসূচিতে কেন অংশ নিলেন, তা নিয়েও কেউ কেউ প্রশ্ন তোলেন।
তবে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, কলকাতার রাতের রাজপথ নারীদের জন্য আরও নিরাপদ করার দাবিতেই এই কর্মসূচির আয়োজন করা হয়। নারীর নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আয়োজিত এ আয়োজনে রাজনৈতিক পরিচয়ের বাইরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তাদের সঙ্গে ছিলেন জয়া আহসানও।
বিজ্ঞাপন
নারীদের নিরাপত্তার দাবিতে অন্য তারকাদের সঙ্গে রাজপথে নেমে সরব হওয়ায় জয়া আহসানের অংশগ্রহণকে ইতিবাচকভাবেও দেখছেন অনেকে। এ কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রশংসাও করেছেন কেউ কেউ।








