Logo

জয়ার জন্মদিনে চঞ্চলের শুভেচ্ছা, ‘তুমি আমাদের গর্ব’

profile picture
বিনোদন প্রতিবেদক
১ জুলাই, ২০২৬, ১৪:১৪
জয়ার জন্মদিনে চঞ্চলের শুভেচ্ছা, ‘তুমি আমাদের গর্ব’
ছবি: সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের জন্মদিন আজ। বিশেষ এই দিনে ভক্ত-অনুরাগীদের পাশাপাশি সহকর্মীরাও শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসাচ্ছেন তাকে। তাদেরই একজন অভিনেতা চঞ্চল চৌধুরী।

বিজ্ঞাপন

জয়ার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি ছবি প্রকাশ করেছেন চঞ্চল। ছবিতে স্ত্রী ও সন্তানকে নিয়ে ফুল দিয়ে জয়াকে শুভেচ্ছা জানাতে দেখা যায় তাকে। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন বন্ধু। তুমি আমাদের গর্ব। তুমি জয়া আহসান একজনই।’ এর সঙ্গে তিনি একটি কালো হৃদয়ের ইমোজিও যুক্ত করেন।

চঞ্চলের এই পোস্টে ভক্ত-অনুরাগীসহ শোবিজ অঙ্গনের অনেকেই মন্তব্য করে জয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

বিজ্ঞাপন

জয়া আহসানের প্রকৃত নাম জয়া মাসউদ। গোপালগঞ্জে জন্ম নেওয়া এই অভিনেত্রীর বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধা এবং মা ছিলেন শিক্ষক। ছোটবেলা থেকেই নাচ, গান ও ছবি আঁকার প্রতি আগ্রহ ছিল তার। পরবর্তীতে অভিনয় জগতেই গড়ে ওঠে তার সফল ক্যারিয়ার।

২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর চলচ্চিত্র ‘ব্যাচেলর’-এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় জয়ার। এরপর ‘ডুবসাঁতার’, ‘গেরিলা’, ‘চোরাবালি’, ‘জিরো ডিগ্রি’, ‘খাঁচা’, ‘দেবী’ এবং ‘বিউটি সার্কাস’**সহ একাধিক আলোচিত সিনেমায় অভিনয় করেছেন। ভারতের বাংলা চলচ্চিত্রেও তিনি ‘বিসর্জন’, ‘এক যে ছিল রাজা’, ‘বিজয়া’, ‘বিনিসুতোয়’, ‘অর্ধাঙ্গিনী’, ‘দশম অবতার’ ও ‘কড়ক সিং’-এর মতো ছবির মাধ্যমে প্রশংসা কুড়িয়েছেন।

অভিনয়ে অসাধারণ অবদানের জন্য বাংলাদেশে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মান পেয়েছেন জয়া। এছাড়া নয়বার অর্জন করেছেন মেরিল-প্রথম আলো পুরস্কার। ভারতেও তার সাফল্যের স্বীকৃতি হিসেবে তিনবার ফিল্মফেয়ার (বাংলা) পুরস্কার জিতেছেন।

বিজ্ঞাপন

বর্তমানে পশ্চিমবঙ্গে মুক্তির অপেক্ষায় থাকা নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’-এর প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন জয়া আহসান। কৌশিক গাঙ্গুলী পরিচালিত ছবিটি আগামী ১০ জুলাই মুক্তি পাওয়ার কথা। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন কৌশিক সেন ও চূর্ণী গাঙ্গুলি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD