Logo

আনুশকার ১৭ বছরের রেকর্ড এখন সামান্থার দখলে

profile picture
বিনোদন ডেস্ক
৩০ জুন, ২০২৬, ১৬:৫৭
আনুশকার ১৭ বছরের রেকর্ড এখন সামান্থার দখলে
ছবি: সংগৃহীত

তেলুগু চলচ্চিত্রে বরাবরই নায়ককেন্দ্রিক ছবির আধিপত্য বেশি। নায়কপ্রধান ছবিগুলোই ১০০ কোটি, ৫০০ কোটি কিংবা এক হাজার কোটির রেকর্ড গড়ে। সেই তুলনায় নারীপ্রধান সিনেমার বাণিজ্যিক সাফল্য তুলনামূলক কম দেখা যায়।

বিজ্ঞাপন

এমন বাস্তবতায় দীর্ঘ ১৭ বছর ধরে তেলুগু চলচ্চিত্রে নারীপ্রধান ছবির দ্বিতীয় সর্বোচ্চ আয়ের রেকর্ড ধরে রেখেছিল আনুশকা শেঠি অভিনীত ‘অরুন্ধতী’। ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি বক্স অফিস থেকে প্রায় ৭০ কোটি রুপি আয় করেছিল। সেই রেকর্ড ভাঙলেন সামান্থা রুথ প্রভু। তার নতুন ছবি ‘মা ইন্তি বাঙ্গারাম’ মুক্তির মাত্র ১০ দিনেই আয় করেছে ৭৮ কোটি রুপিরও বেশি।

যদিও এখনো তেলুগুতে নারীপ্রধান ছবির সর্বোচ্চ আয়ের রেকর্ড ‘মহনতি’র (২০১৮) ঝুলিতে। কীর্তি সুরেশ অভিনীত ছবিটির আয় ৮৩ কোটি রুপি। ধারণা করা হচ্ছে, সপ্তাহ খানেকের মধ্যে এই ছবিকেও টপকে যাবে ‘মা ইন্তি বাঙ্গারাম’। সেক্ষেত্রে শীর্ষস্থানটি দখলে নেবেন সামান্থা। পুরুষশাসিত ইন্ডাস্ট্রিতে নারীদের ছবির এমন সাফল্যকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখছেন সিনেমা বিশেষজ্ঞরা।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বি. ভি. নন্দিনী রেড্ডি পরিচালিত ‘মা ইন্তি বাঙ্গারাম’ গত ১৯ জুন মুক্তি পেয়েছে। ছবিতে সামান্থার পাশাপাশি অভিনয় করেছেন গুলশান দেবাইয়া, দিগন্ত মানচালে, চৈতন্য কৃষ্ণ ও শ্রীমুখিসহ আরও অনেকে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD