Logo

হাসপাতালে ভর্তি ‘অঞ্জনা’ খ্যাত গীতিকার মিল্টন খন্দকার

profile picture
বিনোদন প্রতিবেদক
২৯ জুন, ২০২৬, ২০:১৪
হাসপাতালে ভর্তি ‘অঞ্জনা’ খ্যাত গীতিকার মিল্টন খন্দকার
ছবি: সংগৃহীত

বাংলা গানের জনপ্রিয় চরিত্র ‘অঞ্জনা’কে ঘিরে অসংখ্য শ্রোতাপ্রিয় গান রচনা করেছেন গীতিকার ও সুরকার মিল্টন খন্দকার। মনির খানের কণ্ঠে ‘অঞ্জনা’কে নিয়ে গাওয়া অর্ধশতাধিক গান ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সেই গুণী গীতিকার বর্তমানে অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (২৯ জুন) সকাল ১১টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরে কাঁধ, কোমর ও মেরুদণ্ডের ব্যথায় ভুগছিলেন বলে জানিয়েছেন তিনি। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন এই গীতিকার।

মিল্টন খন্দকার বলেন, ‘হাসপাতালে ডা. ইয়াকুব আলীর তত্ত্বাবধানে আমার অপারেশন হবে। আমার প্রিয়জন ও অনুরাগীদের কাছে দোয়া প্রার্থনা করছি। আমি যেন দ্রুত সুস্থ হয়ে ঘরে ফিরতে পারি।’

বিজ্ঞাপন

চার দশকেরও বেশি সময় ধরে বাংলা গানের অঙ্গনে কাজ করে আসছেন মিল্টন খন্দকার। গীতিকার ও সুরকার হিসেবে তার অসংখ্য সৃষ্টি শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। ‘অঞ্জনা’র পাশাপাশি তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটারে’, ‘রংচটা জিন্সের প্যান্ট পরা’, ‘পাথরে ফুল ফোটাব’, ‘তোমরা কাউকে বোলো না’ এবং ‘আমি যে তোমার কে’। বাংলা গানে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি শ্রেষ্ঠ গীতিকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD