আমি এখন সিঙ্গেল নই, সম্পর্কে আছি, বললেন নীহা

ছোট পর্দার জনপ্রিয় তরুণ অভিনেত্রী নাজনীন নাহার নীহা জানিয়েছেন, তিনি আর সিঙ্গেল নন। তবে সেটা বিয়ে, বাগদান নাকি প্রেম-সেসব পরিষ্কার করেননি। জানাননি কারো নামও। ফলে বিষয়টি নিয়ে কৌতূহলে রয়েছেন তার ভক্ত-অনুরাগীরা। অনেকেই ভাবছেন, বাগদান সেরে নিয়েছেন অভিনেত্রী।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে স্ট্যাটাসে কেবল ‘এংগেজড’ দিয়েছেন নীহা। তবে এটি বিয়ে, বাগদান নাকি প্রেমের সম্পর্ক— সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি। এমনকি যার সঙ্গে সম্পর্কে রয়েছেন, তার পরিচয়ও প্রকাশ করেননি। ফলে বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। অনেকেই ধারণা করছেন, অভিনেত্রী হয়তো বাগদান সম্পন্ন করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে নীহা বলেন, তিনি কোথাও বাগদানের কথা লেখেননি। শুধু ‘এনগেজড’ লিখেছেন, যার অর্থ তিনি আর সিঙ্গেল নন এবং কারও সঙ্গে সম্পর্কে রয়েছেন। সময় হলে সেই ব্যক্তির পরিচয়ও প্রকাশ করবেন বলে জানান তিনি।
বিজ্ঞাপন

মাস চারেক আগে সামাজিক মাধ্যমে নীহার বিয়ের গুঞ্জন ছড়িয়েছিল। সে সময় তিনি বলেছিলেন, খবরটি সত্য নয়। তবে এবার তিনি নিজেই দিলেন সম্পর্কের সিলমোহর। যদিও রহস্যটা এবারও বজায় রাখলেন। সম্পর্ক কিংবা সঙ্গী-কোনো কিছুর নামই খোলাসা করলেন না।

উল্লেখ্য, ২০২৩ সালের ঈদুল ফিতরে ‘লাভ সেমিস্টার’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় নাজনীন নাহার নীহার। প্রথম নাটকেই দর্শকদের নজর কাড়েন তিনি। এরপর ‘আশিকি’, ‘যুগল’, ‘মন দুয়ারী’, ‘মেঘবালিকা’, ‘নীলাঞ্জনা’, ‘জনম জনমে’ ও ‘মায়াপাখি’সহ একাধিক জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন। পাশাপাশি জিয়াউল ফারুক অপূর্ব ও ফারহান আহমেদ জোভানসহ দেশের শীর্ষ অভিনেতাদের সঙ্গে পর্দা ভাগ করে নিয়েছেন এই অভিনেত্রী।
বিজ্ঞাপন








