Logo

মালদ্বীপে কেয়া পায়েলের সঙ্গে যুবক, ভিডিও ভাইরাল

profile picture
বিনোদন প্রতিবেদক
৩০ জুন, ২০২৬, ১৫:৫২
মালদ্বীপে কেয়া পায়েলের সঙ্গে যুবক, ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

অভিনেত্রী কেয়া পায়েল বর্তমানে মালদ্বীপে অবকাশ যাপন করছেন। গতকাল থেকে নিজের ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভ্রমণের বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও প্রকাশ করছেন তিনি। কখনো স্পিডবোটে ঘুরে বেড়াতে, আবার কখনো বিলাসবহুল রিসোর্টে সময় কাটাতে দেখা গেছে তাকে। তার এসব পোস্টে ভক্তদের নানা প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে।

বিজ্ঞাপন

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে কেয়া পায়েলের সঙ্গে এক যুবককে দেখা যায়। ভিডিওতে দুজনকে মালদ্বীপের একটি রেস্তোরাঁয় একসঙ্গে খাবার খেতে এবং গল্প-আড্ডায় মেতে থাকতে দেখা যায়। এক পর্যায়ে ওই যুবককে খাবার খাইয়েও দেন পায়েল। ভিডিওটি প্রকাশের পর তা অন্তর্জালে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

কিন্তু কে সেই যুবক? কার সঙ্গে মালদ্বীপে ঘুরে বেড়াচ্ছেন পায়েল? বিষয়টি নিয়ে জানার জন্য অভিনেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে বিদেশে থাকায় তার নম্বরটি বন্ধ, আর হোয়াটসঅ্যাপেও বন্ধ রেখেছেন সংযোগ।

বিজ্ঞাপন

এদিকে গণমাধ্যমের প্রতিবেদনে উঠে আসছে, ওই যুবকের নাম প্রাচুর্য। তার সঙ্গে নাকি অনেকদিন ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন পায়েল। এর আগে যুক্তরাজ্যেও একসঙ্গে তারা ঘুরতে গিয়েছিলেন। পায়েল-প্রাচুর্যের সম্পর্কের কথা নাকি তাদের পরিবারও জানে, ভবিষ্যতে বিয়ের ব্যাপারেও ভাবছেন তারা। যদিও পুরো বিষয়টি নিয়ে এখনো অভিনেত্রীর কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি। তবে ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই অন্তর্জালে তাদের নিয়ে চর্চায় মেতে রয়েছে নেটিজেনরা।

উল্লেখ্য, কেয়া পায়েলকে সর্বশেষ ‘সুখের গল্প’ নাটকে দেখা গেছে। গত ১৩ জুন প্রকাশিত নাটকটি পরিচালনা করেছেন মজুমদার শিমুল। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD