Logo

একবারের জন্যও বলিনি অভিনয় করে পাপ করেছি: পপি

profile picture
বিনোদন প্রতিবেদক
২ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:৫২
একবারের জন্যও বলিনি অভিনয় করে পাপ করেছি: পপি
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রতিক একটি মন্তব্যকে কেন্দ্র করে চিত্রনায়িকা সাদিকা পারভীন পপিকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক। তার একটি বক্তব্যকে কেন্দ্র করে অনেক নেটিজেন দাবি করেন, চলচ্চিত্রে অভিনয় করাকে নাকি ‘পাপ’ হিসেবে উল্লেখ করেছেন এই অভিনেত্রী। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মন্তব্য ও সমালোচনা ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

তবে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে এসব আলোচনার কড়া জবাব দিয়েছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই তারকা। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, অভিনয়কে তিনি কখনোই কোনো পাপ হিসেবে দেখেননি বা এই মাধ্যম নিয়ে নেতিবাচক মন্তব্য করেননি।

গণমাধ্যমকে সাদিকা পারভীন পপি বলেন, ‘আমি আমার বক্তব্যে একবারের জন্যও বলিনি যে চলচ্চিত্রে অভিনয় করে পাপ করেছি। মানুষ কি নিজের কোনো ভুল বা ভুলত্রুটির জন্য সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাইতে পারে না?’

আরও পড়ুন

বিজ্ঞাপন

‘আমরা জেনে-না জেনে বহু ভুল করি, সেগুলোর জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া কি অন্যায়? আমার জীবনের কোনো ভুলের জন্য ক্ষমা চেয়ে যদি সংসার নিয়ে শান্তিতে থাকতে পারি, তবে তা নিয়ে জলঘোলা করার তো কিছু দেখি না।’

বিজ্ঞাপন

অভিনেত্রীর ভাষ্যে, ‘যে শিল্প আমাকে আজ এই যশ, খ্যাতি আর সম্মান এনে দিয়েছে; যে মাধ্যমে হাড়ভাঙা খাটুনি দিয়ে রোজগার করেছি আর দর্শকের অকৃত্রিম ভালোবাসা পেয়েছি সেই চলচ্চিত্রকে ছোট করার প্রশ্নই আসে না। সিনেমাকে আমি আজও মন থেকে ভালোবাসি ও শ্রদ্ধা করি।’

পপি আরও জানান, ভবিষ্যতে তিনি অভিনয়ে নিয়মিত থাকবেন কি না, সেটি এখনই নিশ্চিত নয়। তবে অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবে পর্দায় ফেরার ইচ্ছা রয়েছে তার। অর্থাৎ অভিনয়ে নিয়মিত না হলেও চলচ্চিত্রের সঙ্গে অন্যভাবে যুক্ত থাকার পরিকল্পনা রয়েছে এই তারকার।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD