হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান, রাজকীয় লুকে মুগ্ধ ভক্তরা

অসুস্থতা কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। সম্প্রতি ভাইরাল জ্বরে ১২ দিন ভোগার পর সুস্থ হয়ে কাজে ফিরেছেন তিনি। কয়েক দিন আগে চুলের রং ও স্টাইলে পরিবর্তন এনে নতুন লুকে হাজির হয়েছিলেন অভিনেত্রী। এবার কনের সাজে একগুচ্ছ ছবি প্রকাশ করে ভক্তদের চমকে দিলেন সাদিয়া।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো প্রকাশ করেন তিনি। সেখানে অভিনেত্রীকে দেখা গেছে জমকালো ঐতিহ্যবাহী শাড়ি ও মানানসই গহনায় রাজকীয় সাজে। চোকার নেকলেস ও মাং টিকা বিশেষভাবে নজর কেড়েছে।
সাধারণত কনের সাজে খুব একটা দেখা যায় না সাদিয়া আয়মানকে। তাই তার এই নতুন রূপ বেশ চমক তৈরি করেছে নেটিজেনদের মধ্যে। শীতের বিয়ের মৌসুম সামনে রেখে ব্রাইডাল লুকে হাজির হয়েছেন অভিনেত্রী। এর পেছনে রয়েছে একটি কসমেটিকস ও জুয়েলারি ব্র্যান্ডের স্পনসরশিপ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সাদিয়ার মেকআপেও ছিল পরিমিতির ছাপ। বর্তমান ব্রাইডাল ট্রেন্ডের সঙ্গে মিল রেখে এমনভাবে সাজানো হয়েছে তাকে, যাতে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা বজায় থাকে। ছিমছাম মেকআপের সঙ্গে ঐতিহ্যবাহী পোশাক ও গহনার সমন্বয়ে তার সাজ হয়ে উঠেছে আকর্ষণীয়।
বিজ্ঞাপন
ছবিগুলোর সঙ্গে বিয়ের মৌসুমের ফ্যাশন অনুপ্রেরণার বার্তাও দিয়েছেন অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘আসন্ন বিয়ের মৌসুমের জন্য আপনার যে একমাত্র অনুপ্রেরণা প্রয়োজন।’
ব্রাইডাল লুকে সাদিয়া আয়মানের এই রাজকীয় উপস্থিতি ইতোমধ্যে ভক্তদের প্রশংসা কুড়িয়েছে। অনেকেই তার নতুন সাজকে আসন্ন বিয়ের মৌসুমের ফ্যাশন অনুপ্রেরণা হিসেবে দেখছেন।








