Logo

ইরফান-সাদিয়ার এই হাল কেন, জানা গেল আসল রহস্য

profile picture
বিনোদন ডেস্ক
২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:৫২
ইরফান-সাদিয়ার এই হাল কেন, জানা গেল আসল রহস্য
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মানের নতুন ছবি দেখে চমকে গিয়েছিলেন অনেক ভক্ত। ছবিতে দুজনকেই দেখা গেছে আহত অবস্থায়। ইরফান সাজ্জাদের ডান হাত আর্ম স্লিংয়ে ঝোলানো, কপালে ব্যান্ডেজ এবং মুখেও আঘাতের চিহ্ন। পাশে থাকা সাদিয়া আয়মানের মাথাজুড়ে পেঁচানো সাদা ব্যান্ডেজ।

বিজ্ঞাপন

দুজনের এমন ক্ষতবিক্ষত চেহারা দেখে প্রথমে অনেকের মনে প্রশ্ন জাগে, কী ঘটেছে তাদের? তবে কিছুক্ষণ পরই জানা যায়, বাস্তব কোনো দুর্ঘটনা বা মারামারির ঘটনা নয়, বরং নতুন নাটকের চরিত্রের প্রয়োজনে এমন লুকে হাজির হয়েছেন তারা।

ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে রহস্য আরও বাড়িয়ে দেন ইরফান সাজ্জাদ। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কে কাকে মারল? বিবাহ বিভ্রাট। আসছে…’।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এই ক্যাপশন থেকেই জানা যায়, ‘বিবাহ বিভ্রাট’ নামের একটি নতুন নাটকে অভিনয় করছেন ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মান। নাটকের গল্প ও চরিত্রের প্রয়োজনে তাদের এমন আহত অবস্থার সাজ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ছবিটি প্রকাশের পর মন্তব্যের ঘরে নানা প্রতিক্রিয়া জানিয়েছেন দর্শকেরা। একজন মজা করে লিখেছেন, ‘মনে হচ্ছে দুজনের মধ্যে ফাটাফাটি যুদ্ধ হয়েছে।’

নতুন নাটকটি কবে মুক্তি পাবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও জানানো হয়নি। তবে ইরফান ও সাদিয়ার এই লুক ইতোমধ্যে দর্শকদের মধ্যে নাটকটি নিয়ে কৌতূহল তৈরি করেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD