প্যারিস ফ্যাশন উইকে ‘রাজকীয়’ সাজে মুগ্ধ করলেন ঐশ্বরিয়া

প্যারিস ফ্যাশন উইকে ফের নিজের গ্ল্যামারের ঝলক দেখালেন বলিউড তারকা ঐশ্বরিয়া রাই। রত্নখচিত মুকুট ও কালো ভেলভেটের গাউনে অভিনেত্রীর রাজকীয় উপস্থিতি নজর কেড়েছে দর্শক ও ভক্তদের।
বিজ্ঞাপন
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে ল’রিয়াল প্যারিসের প্রতিনিধি হিসেবে জমকালো এই ফ্যাশন শোর র্যাম্পে হাঁটেন ঐশ্বরিয়া।
এদিন র্যাম্পে তার পরনে ছিল ক্রিস্টালখচিত কেপসহ কালো ভেলভেটের ফিশটেল গাউন। গাউনটির সঙ্গে ছিল কর্সেটের নকশা, যা অভিনেত্রীর সাজে আলাদা মাত্রা যোগ করে। মাথায় ঝলমলে রত্নখচিত মুকুট, পরিপাটি মেকআপ এবং তার চেনা লাল লিপস্টিক পুরো সাজকে আরও আভিজাত্যপূর্ণ করে তোলে।

ফ্যাশন শোর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তদের প্রশংসায় ভাসছেন সাবেক এই বিশ্বসুন্দরী। তার রাজকীয় সাজ ও আত্মবিশ্বাসী র্যাম্প উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য করছেন ভক্তরা।
বিজ্ঞাপন

ফ্যাশন শো শুরুর আগে রিহার্সালের সময়ও আন্তর্জাতিক তারকাদের সঙ্গে সময় কাটাতে দেখা যায় ঐশ্বরিয়াকে। বিভিন্ন তারকার সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি হাসিমুখে তাদের সঙ্গে কথা বলেন তিনি।
অভিনেত্রী সিমোন অ্যাশলির সঙ্গে কথা বলা ও তার হাত ধরার একটি মিষ্টি মুহূর্তের ভিডিও নেটদুনিয়ায় ব্যাপক ভাইরাল হয়।
এ ছাড়া শোয়ের ফাঁকে ল‘রিয়ালের আরেক ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং তার দীর্ঘদিনের বন্ধু ইভা লঙ্গোরিয়ার সঙ্গেও পুনর্মিলন ঘটে এই তারকার।
বিজ্ঞাপন








