Logo

মস্তিষ্কে দুই দফা অস্ত্রোপচারের পর শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

profile picture
বিনোদন প্রতিবেদক
৩০ অক্টোবর, ২০২৬, ১৯:৩৭
মস্তিষ্কে দুই দফা অস্ত্রোপচারের পর শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
ছবি: সংগৃহীত

মস্তিষ্কে টিউমার শনাক্ত হওয়ার পর দীর্ঘ চিকিৎসার মধ্য দিয়ে যেতে হয়েছে ছোটপর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে। চলতি বছরের ফেব্রুয়ারিতে অসুস্থ হয়ে পড়লে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। এরপর ঢাকায় অস্ত্রোপচার করে টিউমার অপসারণ করা হয়। উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে গিয়ে আরও একটি অস্ত্রোপচার করান তিনি। দীর্ঘ চিকিৎসা, বিশ্রাম ও কেমোথেরাপির কারণে প্রায় নয় মাস ক্যামেরার সামনে দাঁড়ানো হয়নি তার।

বিজ্ঞাপন

তবে অসুস্থতার কঠিন সময় কাটিয়ে আবারও অভিনয়ে ফিরেছেন তানিয়া বৃষ্টি। এরই মধ্যে শেষ করেছেন নতুন নাটক ‘অংশীদার’-এর শুটিং। দীর্ঘ বিরতির পর তার কাজে ফেরার খবরে আনন্দিত ভক্ত ও সহকর্মীরা।

নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন ইকসান রনি। সংলাপ লিখেছেন ফারুক আহমেদ রানা ও নন্দী জুয়েল। শুটিং শেষ হওয়ার খবর জানিয়ে সংশ্লিষ্টরা তানিয়া বৃষ্টিকে স্বাগত জানিয়েছেন। নাটকটি শিগগিরই কেএসআই এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে গত ৩ অক্টোবর ফেসবুক লাইভে নিজের শারীরিক অবস্থা ও অভিনয়ে ফেরার পরিকল্পনা জানিয়েছিলেন অভিনেত্রী। সে সময় তিনি বলেছিলেন, আগের তুলনায় অনেকটাই সুস্থ বোধ করছেন। তবে তখনও তার কেমোথেরাপি চলছিল। ছয় মাসের চিকিৎসা পরিকল্পনার মধ্যে তিন মাস শেষ হয়েছিল এবং চতুর্থ মাসের চিকিৎসা চলছিল।

বিজ্ঞাপন

অভিনয়ে ফেরার বিষয়ে তানিয়া জানিয়েছিলেন, আবারও কাজ শুরু করতে চান তিনি। দীর্ঘদিন শুটিং থেকে দূরে থাকায় নিজের পরিচিত কর্মজগৎকে খুব মিস করছিলেন। ভক্তদের ভালোবাসা ও অপেক্ষাও তাকে কাজে ফেরার অনুপ্রেরণা জুগিয়েছে।

২০১২ সালে ‘ভিট-চ্যানেল আই টপ মডেল’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হওয়ার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন তানিয়া বৃষ্টি। এরপর বিজ্ঞাপনচিত্র ও নাটকে অভিনয়ের মধ্য দিয়ে ছোটপর্দায় নিজের অবস্থান গড়ে তোলেন। ক্যারিয়ারের ব্যস্ত সময়ে হঠাৎ অসুস্থতা তার স্বাভাবিক কর্মজীবনে বিরতি এনে দেয়। দীর্ঘ চিকিৎসা ও দুই দফা অস্ত্রোপচারের পর প্রায় নয় মাসের বিরতি কাটিয়ে আবারও ক্যামেরার সামনে দাঁড়ালেন তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD