পাহাড়, লেক আর নৌকার মায়ায় রাঙামাটিতে হারালেন প্রভা

‘রাঙা মাটির রঙে চোখ জুড়ালো, সাম্পান মাঝির গানে মন ভরালো’—গানের এই পঙ্ক্তির মতোই পাহাড়, লেক আর সবুজের অপূর্ব মেলবন্ধনে মুগ্ধ হওয়ার মতো এক জায়গা রাঙামাটি। নীল জলরাশি, পাহাড়ের সারি আর মেঘের আনাগোনায় সাজানো এই জনপদে এবার ঘুরে বেড়ানোর আনন্দে মেতেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।
বিজ্ঞাপন
রাঙামাটির প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে কাটানো কিছু মুহূর্ত সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। পাহাড়, কাপ্তাই লেক ও নৌকার মনোরম দৃশ্যের সঙ্গে নিজের ঘোরাঘুরির বেশ কিছু ছবি প্রকাশ করেছেন তিনি।
ছবিগুলোর ক্যাপশনে সাদিয়া জাহান প্রভা লিখেছেন, ‘পাহাড়, লেক, একটি সুন্দর নৌকা, আমাদের খুনসুটি আর একটু জাদুর মাঝে কোথাও যেন হারিয়ে গিয়েছিলাম। রাঙামাটি ছিল ভীষণ সুন্দর।’

প্রকাশিত ছবিগুলোতে ধরা পড়েছে পাহাড় আর লেক ঘেরা প্রকৃতির কাছাকাছি সময় কাটানোর মুহূর্ত। নৌকায় ভেসে বেড়ানো, চারপাশের সবুজ আর নির্মল পরিবেশের সৌন্দর্য যেন অভিনেত্রীর ভ্রমণকে আরও স্মরণীয় করে তুলেছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
পাহাড় ও কাপ্তাই লেকের মিতালি, নৌকার দুলুনি আর প্রকৃতির শান্ত পরিবেশ রাঙামাটিকে ভ্রমণপিপাসুদের কাছে বিশেষ আকর্ষণীয় করে তুলেছে। ব্যস্ত জীবনের ক্লান্তি পেছনে ফেলে এমন পরিবেশে কিছুটা সময় কাটানোর সুযোগ যে কাউকেই মুগ্ধ করতে পারে। প্রভার শেয়ার করা ছবিতেও ফুটে উঠেছে সেই মুগ্ধতার ছাপ।

রাঙামাটির সৌন্দর্যের সঙ্গে জড়িয়ে আছে জনপ্রিয় গান ‘রাঙা মাটির রঙে চোখ জুড়ালো’। নিয়াজ মোহাম্মদ চৌধুরীর গাওয়া গানটির কথা লিখেছেন মনিরুজ্জামান মনির এবং সুর করেছেন আলাউদ্দিন আলী।
বিজ্ঞাপন
গানটির কথায় যেমন রাঙামাটির প্রকৃতি ও সাম্পান মাঝির গানের আবহ ফুটে উঠেছে, তেমনি প্রভার ভ্রমণের ছবিতেও ধরা পড়েছে পাহাড়-লেকের মায়ায় হারিয়ে যাওয়ার অনুভূতি। তার ভাগ করে নেওয়া মুহূর্তগুলোতে যেন নতুন করে প্রাণ পেয়েছে রাঙামাটির চিরচেনা সৌন্দর্য।








