Logo

তোমাকে ছাড়া এখনও বেঁচে আছি: প্রভা

profile picture
বিনোদন প্রতিবেদক
১ আগস্ট, ২০২৬, ১৮:১২
তোমাকে ছাড়া এখনও বেঁচে আছি: প্রভা
ছবি: সংগৃহীত

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা মাঝেমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে রহস্যময় পোস্ট দিয়ে ভক্তদের কৌতূহল জাগিয়ে রাখেন। এবারও তেমনই এক আবেগঘন বার্তা দিয়ে আলোচনায় এসেছেন তিনি।

বিজ্ঞাপন

সম্প্রতি ইনস্টাগ্রামে কয়েকটি নতুন ছবি প্রকাশ করেছেন প্রভা। সেই ছবিগুলোতে নরম প্যাস্টেল রঙের পোশাক, সামান্য সাজসজ্জা এবং স্নিগ্ধ এথনিক লুকে হাজির হয়েছেন তিনি। খোলা চুলে গোলাপি-সাদা সালোয়ার-কামিজে তার উপস্থিতি ভক্তদের নজর কেড়েছে।

তবে ছবির চেয়েও বেশি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্যাপশনটি। সেখানে প্রভা লিখেছেন, ‘তোমাকে ছাড়া এখনও বেঁচে আছি। আবার দেখা হবে—সেই দিনটির অপেক্ষায় প্রতিটি দিন গুনছি।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কার উদ্দেশে এমন আবেগঘন বার্তা দিয়েছেন, সে বিষয়ে কোনো ইঙ্গিত দেননি অভিনেত্রী। ফলে পোস্টটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, প্রিয় কোনো মানুষকে উদ্দেশ্য করেই হয়তো এই কথাগুলো লিখেছেন। তবে এ বিষয়ে প্রভার পক্ষ থেকে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

প্রকাশিত ছবিগুলোতে কখনো পার্কের বেঞ্চে বসে, কখনো ফুলের দিকে হাত বাড়িয়ে, আবার কখনো রাস্তার পাশে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গেছে তাকে। সব মিলিয়ে তার স্বাভাবিক ও নান্দনিক উপস্থিতি ভক্তদের প্রশংসা কুড়িয়েছে।

এদিকে অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন প্রভা। সম্প্রতি তিনি ফয়েজ আহমেদ রেজা পরিচালিত ‘লুক আ লাইক’ শিরোনামের একটি ফিকশনে অভিনয় করেছেন। ফিকশনটি শিগগিরই বঙ্গ প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD