কমলা ব্লেজারে শাবনূরের সৌন্দর্যে মুগ্ধ অনুরাগীরা

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর দীর্ঘদিন ধরেই বড় পর্দা থেকে দূরে রয়েছেন। শুধু চলচ্চিত্র নয়, দেশের বাইরেও স্থায়ীভাবে বসবাস করছেন তিনি। বর্তমানে অস্ট্রেলিয়ায় থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে নিয়মিত ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন এবং নিজের অনুভূতি, ভাবনা ও জীবনের নানা অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নেন।
বিজ্ঞাপন
সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় চারটি নতুন ছবি প্রকাশ করেছেন এই অভিনেত্রী। ছবিগুলোতে কমলা রঙের ব্লেজারে দেখা গেছে তাকে। সামনে সাজানো ছিল দৃষ্টিনন্দন ফুল, যা ছবিগুলোর সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। ছবিতে তার স্বাভাবিক হাসি ও মার্জিত উপস্থিতি ভক্তদের দৃষ্টি কেড়েছে।

ছবির সঙ্গে একটি বাস্তবধর্মী বার্তাও শেয়ার করেছেন শাবনূর। সেখানে তিনি লিখেছেন, ‘বিবেচনাহীন মানুষ যেমন না ভেবে যা খুশি বলে, তেমনি অবিবেচক মানুষ যাচাই না করেই তা বিশ্বাস বা গ্রহণ করে।’
পোস্টটি প্রকাশের সাত ঘণ্টার মধ্যেই ব্যাপক সাড়া পড়ে। এ সময়ের মধ্যে পোস্টটিতে প্রায় ১২ হাজারের বেশি প্রতিক্রিয়া জমা পড়ে এবং মন্তব্যের সংখ্যা এক হাজার ছাড়িয়ে যায়। অধিকাংশ অনুসারীই শাবনূরের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন এবং মন্তব্যের ঘরে তার প্রতি সমর্থন ও ভালোবাসা প্রকাশ করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
কেউ আবার শাবনূরের প্রশংসায় লিখেছেন, ‘আপনার সবচেয়ে বড় গুণ, আপনি স্রোতে গা ভাসান না। কেউ কিছু বললেই সাথে সাথে তার প্রতি উত্তর করেন না। আর এজন্যই আপনি শাবনূর।’
এক ভক্ত লিখেছেন, ‘আমরা আপনার ভক্তরা সেসব বিবেচনাহীন মানুষের কথা অবিবেচকের মতো বিশ্বাস করি না।’
বিজ্ঞাপন
আরেকজন অভিনেত্রীর বন্দনায় লিখেছেন, ‘নিন্দুকেরা যাই বলুক, তুমি সুন্দর, তুমি পবিত্র, তুমি মেঘে ঢাকা চাঁদ।’

উল্লেখ্য, প্রায় দুই বছর আগে ‘রঙ্গনা’ নামে একটি চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে ফেরার ঘোষণা দিয়েছিলেন শাবনূর। সিনেমাটির কিছু অংশের শুটিংও সম্পন্ন হয়েছিল। তবে নানা কারণে ছবিটির কাজ শেষ হয়নি। এরই মধ্যে ওই সিনেমার কিছু শুটিং দৃশ্য ও অসম্পাদিত ভিডিও প্রকাশ্যে এলে তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। অনেক দর্শক আক্ষেপ প্রকাশ করে মন্তব্য করেছিলেন, শাবনূরের মতো একজন জনপ্রিয় ও নন্দিত অভিনেত্রীকে এমন অসম্পূর্ণ ও অপরিণত কাজে দেখা হতাশাজনক। এরপর থেকে নতুন কোনো চলচ্চিত্রে তাকে আর দেখা যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থেকে নিয়মিত ভক্তদের সঙ্গে নিজের ভাবনা ও দৈনন্দিন জীবনের বিভিন্ন মুহূর্ত ভাগ করে নিচ্ছেন এই জনপ্রিয় অভিনেত্রী।








