Logo

জয়ের উচ্ছ্বাসে মুখ খুললেন আর্জেন্টিনার ‘লয়্যাল ফ্যান’ প্রভা

profile picture
বিনোদন প্রতিবেদক
১৭ জুন, ২০২৬, ১৮:২৮
জয়ের উচ্ছ্বাসে মুখ খুললেন আর্জেন্টিনার ‘লয়্যাল ফ্যান’ প্রভা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় পেয়েছে আর্জেন্টিনা। লিওনেল মেসির হ্যাটট্রিকে ভর করে আসা এই জয়ের উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে দেশের ক্রীড়াপ্রেমীদের মাঝেও। কারণ এ দেশের অনেক দর্শকের কাছেই আর্জেন্টিনা ও মেসি এক আবেগের নাম। সেই ভক্তদের একজন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।

বিজ্ঞাপন

দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনার সমর্থক হিসেবে পরিচিত প্রভা। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির পতাকা সংবলিত একটি ছবি প্রকাশ করে তিনি জানিয়েছিলেন, তিনি দুই দশকের বেশি সময় ধরে দলটির সমর্থনে আছেন। দলটির পতাকার সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘দুই দশক ধরে সমর্থন দিয়ে যাওয়া এক বিশ্বস্ত (লয়্যাল) ভক্ত।’

আজকের ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে বড় জয় পাওয়ার পর নিজের উচ্ছ্বাস আর ধরে রাখতে পারেননি এই অভিনেত্রী। আর্জেন্টিনার জার্সি পরে একটি ভিডিওতে তিনি ভক্তদের সঙ্গে নিজের আনন্দ ভাগ করে নেন। ভিডিওর শুরুতেই তিনি সবাইকে সালাম জানিয়ে খোঁজ নেন, সবাই কেমন আছেন।

বিজ্ঞাপন

এরপর নিজের জার্সির দিকে এক পলক তাকালেন। মিষ্টি হেসে খোঁচা দিয়েই প্রশ্ন ছুঁড়লেন, ‘কি রাগ করলা?’

বোঝার বাকি নেই, প্রভার এই খোঁচা সেসব মানুষের প্রতি, যারা আর্জেন্টিনার সমর্থক নয়। ভিডিওটি আপলোডের পর থেকেই বিপুল সাড়া পাচ্ছে। মাত্র দুই ঘণ্টায় এর ভিউ ছাড়িয়েছে দুই লাখ ৬৬ হাজার। রিঅ্যাকশনের সংখ্যা ১৪ হাজারের বেশি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, আর্জেন্টিনার এই জয়ে শুধু প্রভাই নন, বিনোদন জগতের আরও অনেক তারকাও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তালিকায় রয়েছেন মেহজাবীন চৌধুরী, পরীমনি, কেয়া পায়েল, নাদিয়া আহমেদ, এফ এস নাঈমসহ আরও অনেকে। এমনকি ব্রাজিল সমর্থক হিসেবে পরিচিত কয়েকজন তারকাও মেসি ও তার সতীর্থদের অভিনন্দন জানিয়েছেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD