এবার সাংবাদিক হয়ে ফিরছেন অপূর্ব

দুই বছর পর আবারও ওটিটি মাধ্যমে দর্শকদের সামনে আসছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এর আগে শিহাব শাহীনের ‘গোলাম মামুন’ সিরিজে পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। এবার তাকে দেখা যাবে একজন সাংবাদিকের চরিত্রে। নতুন সিরিজটির নাম ‘হেডলাইন’, নির্মাণ করেছেন সালেহ সোবহান অনীম।
বিজ্ঞাপন
আগামী ২৫ জুন হইচইয়ে মুক্তি পাবে আট পর্বের এই সিরিজ। এরই মধ্যে প্রকাশিত ট্রেলার থেকে ধারণা পাওয়া গেছে, সাংবাদিকতার নানা চ্যালেঞ্জ, সমাজের ভেতরে লুকিয়ে থাকা দুর্নীতি-অনিয়ম এবং ক্ষমতার নানা অন্ধকার দিক উঠে আসবে গল্পে। পাশাপাশি ব্যক্তিগত সংকট, পারিবারিক সম্পর্ক ও মানবিক দ্বন্দ্বও গুরুত্ব পাবে।
আরও পড়ুন: আইনি জটিলতায় সানি লিওন
৮ পর্বের এ সিরিজে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, ইয়াশ রোহান, আফসান আরা বিন্দু, সারিকা সাবরিন, ফারহানা হামিদ, শ্যামল মাওলা, রাই রাজন্যা, অর্নিল বিরল, মনিরুল ইসলাম রুবেল, আমিনুর রহমান মুকুল, এ কে আজাদ সেতু, সাহানা রহমান সুমি, আরিফিন জিলানী জাহাঙ্গীর আলমসহ অনেক।
বিজ্ঞাপন
‘হেডলাইন’-এ সাংবাদিক জহির চরিত্রে আছেন অপূর্ব। তিনি বলেন, ‘জহির চরিত্রটার একটা দারুণ গ্রাফ আছে। গল্পের বিভিন্ন পর্যায়ে তাকে ভিন্ন ভিন্ন রূপে দেখা যায়। কখনো সে খুবই আবেগপ্রবণ, আবার কখনো বাস্তবতার কঠিন মুখোমুখি দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। একজন অভিনেতা হিসেবে এই ধরনের বহুস্তরীয় চরিত্র সবসময়ই আমাকে আকৃষ্ট করে।’
এই সিরিজের মাধ্যমে প্রায় তিন বছর পর আবারও ওটিটিতে ফিরছেন আফসান আরা বিন্দু। নতুন কাজটি নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া দেখার অপেক্ষায় রয়েছেন বলেও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: মেসির জাদুতে উচ্ছ্বাসে ভাসল তারকারা
বিজ্ঞাপন
অন্যদিকে ইয়াশ রোহান বলেন, সামিউল চরিত্রটির জন্য যেন দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন তিনি। চরিত্রটিতে অভিনয়ের সময় নিজের অস্তিত্ব ভুলে সামিউল হয়ে উঠেছিলেন। তার বিশ্বাস, দর্শকরাও সামিউলের গল্প ও অনুভূতির সঙ্গে নিজেদের মিল খুঁজে পাবেন।








