Logo

হানিমুনে স্বামীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে অভিনেত্রী নীলা

profile picture
বিনোদন প্রতিবেদক
১৭ জুন, ২০২৬, ১৬:৫২
হানিমুনে স্বামীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে অভিনেত্রী নীলা
ছবি: সংগৃহীত

ছোটপর্দার পরিচিত অভিনেত্রী নীলাঞ্জনা নীলা স্বামীর সঙ্গে কাটানো হানিমুনের কিছু স্মরণীয় অন্তরঙ্গ মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। ছবিগুলো প্রকাশের পর থেকেই ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

চলতি বছরের ফেব্রুয়ারিতে দীর্ঘ সাত বছরের বন্ধুত্বের সম্পর্ককে পরিণয়ে রূপ দেন এই অভিনেত্রী। তবে বিয়ের পর পেশাগত ব্যস্ততার কারণে নতুন জীবনের আনন্দ উপভোগের সুযোগ খুব বেশি পাননি। সম্প্রতি সময় বের করে স্বামীকে নিয়ে ঘুরতে যান শ্রীলঙ্কা।

সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, সবুজ পাহাড়, সমুদ্রসৈকত এবং প্রকৃতির মনোমুগ্ধকর পরিবেশে স্বামীর সঙ্গে সময় উপভোগ করছেন নীলা। ছবিগুলো ভক্তদের কাছ থেকে প্রশংসাও কুড়িয়েছে।

বিজ্ঞাপন

ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে অভিনেত্রী জানান, সমুদ্র, পাহাড়, বৃষ্টি, কুয়াশা এবং দীর্ঘ পথযাত্রার প্রতিটি মুহূর্ত তাদের কাছে বিশেষ হয়ে উঠেছিল। প্রকৃতির নানা রূপ তাদের এই সফরকে আরও উপভোগ্য ও স্মরণীয় করে তুলেছে বলেও উল্লেখ করেন তিনি।

নীলা আরও বলেন, ছুটি শেষে কাজে ফিরলেও শ্রীলঙ্কা সফরের স্মৃতিগুলো এখনো তার মনে গেঁথে আছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, নীলাঞ্জনা নীলার স্বামী কাউসার মাহমুদ সায়ান। একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় তাদের পরিচয় হয়। পরে সেই বন্ধুত্ব প্রেমে রূপ নেয় এবং দীর্ঘদিনের সম্পর্কের পর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD