আমি প্রতারণা করিনি : প্রভা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সম্প্রতি একটি আলোচনামূলক অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের ব্যক্তিগত জীবন, অতীতের বিতর্ক এবং বহুদিনের আলোচিত সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন। দীর্ঘদিন ধরে তাকে ঘিরে ছড়িয়ে থাকা নানা গুঞ্জন ও ভুল ধারণার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেছেন, তিনি কখনোই কারও সঙ্গে প্রতারণা বা বিশ্বাসভঙ্গ করেননি। কোনো ঘটনার পেছনে আরও অনেক অজানা বাস্তবতা থাকে—সেটিই তিনি সবার সামনে তুলে ধরতে চেয়েছেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রভা বলেন, ‘আমার ছোট্ট করে শুধু একটু বলার আছে, এটা যদিও খুব একটা প্রয়োজনীয় না। আমাকে মানুষজন বলে যে আমি বিশ্বাস ভঙ্গ করেছি। শুধু আমার এতটুকুই বলার আছে যে, আমি বিশ্বাস ভঙ্গ করিনি। ঘটনার পেছনে তো আসলে অনেক ঘটনা থাকে। প্রায় ১৫ থেকে ২০ দিন আমি আমার ফ্যামিলিকে এবং যার সাথে আমার এনগেজমেন্ট হয়েছিল তাকে—যেহেতু আমার একটা ভয়ও ছিল, প্রতিটা জায়গা থেকে আমি চেষ্টা করেছিলাম যে এটা বিয়ে পর্যন্ত না গড়ায়।’

‘মুরুব্বিরা মিলেই যেহেতু কথাবার্তা বলছিলেন। একটা পুরো সময় ছিল যখন আমার ফ্যামিলি এগেইন্সটে ছিল। কারণ ওই সময়ে ব্রোকেন ফ্যামিলি থেকে আসা একটা ছেলে, স্বভাবতই আসলে কেউ চায় না। এখন আমরা দেখি আমাদের অনেক ফ্রেন্ডরা ব্রোকেন ফ্যামিলি থেকে আসছে, কিন্তু বাচ্চাগুলো অনেক মানুষের মতো মানুষ হয়েছে।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বাগদানের পর সম্পর্ক থেকে বেরিয়ে আসার বিষয়টি যে সহজ ছিল না, সেটিও উল্লেখ করেন এই অভিনেত্রী। তিনি বলেন, বাগদান হয়ে যাওয়ার পর সেই সম্পর্ক ভেঙে দেওয়া ছিল অত্যন্ত কঠিন একটি সিদ্ধান্ত। তাদের সম্পর্কের মধ্যে দীর্ঘ সময়ের দূরত্ব তৈরি হয়েছিল। প্রায় নয় থেকে দশ মাস ধরে বিচ্ছেদ, আবার সম্পর্ক জোড়া লাগার মতো পরিস্থিতির মধ্য দিয়েই সময় কেটেছে।
তার কথায়, ‘বাট ওই সময় একদম লম্বা গ্যাপ ছিল এবং ওই সময় আমার সাথে যা হয়েছে, আমি আমার লয়ালিটির জায়গা থেকে জানিয়েছি কার সাথে আমার সম্পর্ক হয়েছিল। সবকিছুই আসলে অনেক ক্লিয়ার ছিল। একদম হুট করে ওয়ান ফাইন মর্নিং আমি জাস্ট বললাম আমি এটা করে ফেলেছি, এরকম কোনো কিছু না।’
সমালোচনার প্রসঙ্গ টেনে প্রভা বলেন, ‘এক্সপ্লেনেশন করার কিছুই নাই। কারণ আমি জানি যারা আমাকে ভালোবাসে, হয় না যে ওরা আমাকে আমার জায়গাতে, ওরা ওদেরকে রেখে ফিল করতে পারে। ওরা অলরেডি জানে, আই হ্যাভ বিন থ্রু আ লট। এতটুকুই জাস্ট, আমি আসলে প্রতারণা করিনি। ওয়ান ফাইন মর্নিং আমি জাস্ট ফোন দিয়ে বলি নাই, বা সে উঠে পত্রিকা খুলে দেখেনি যে আই গট ম্যারিড।’








