Logo

আর্জেন্টিনা-ইংল্যান্ড খেলায় খরচ না করে বন্যার্তদের দিন

profile picture
বিনোদন প্রতিবেদক
১৪ জুলাই, ২০২৬, ১৪:০৪
আর্জেন্টিনা-ইংল্যান্ড খেলায় খরচ না করে বন্যার্তদের দিন
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির মধ্যে বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে অপ্রয়োজনীয় খরচ না করে সেই অর্থ বন্যাদুর্গত মানুষের সহায়তায় ব্যয় করার আহ্বান জানিয়েছেন অভিনেতা রাশেদ সীমান্ত।

বিজ্ঞাপন

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ দেখার আয়োজনের জন্য যে অর্থ ব্যয় করবেন, দয়া করে সেটি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য খরচ করুন। মানবতাকে উপেক্ষা করে খেলার উন্মাদনায় না ভেসে যার যার অবস্থান থেকে বন্যার্তদের পাশে দাঁড়ান। নিজেকে একবার তাদের জায়গায় কল্পনা করুন।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

তার এই আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই পোস্টটি শেয়ার করে বন্যাকবলিত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বানে সমর্থন জানিয়েছেন।

অভিনয়জীবনে অল্প সময়ের মধ্যেই দর্শকের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন রাশেদ সীমান্ত। ‘যেই লাউ সেই কদু’ নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করলেও ‘মধ্যরাতের সেবা’ নাটক তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। পরে একাধিক কমেডি ও সমাজসচেতনতামূলক নাটকে অভিনয় করে দর্শকদের প্রশংসা অর্জন করেন।

বিজ্ঞাপন

অভিনয়ের বাইরে মানবিক কর্মকাণ্ডেও সক্রিয় রাশেদ সীমান্ত। ক্যানসার রোগীসহ অসংখ্য অসহায় মানুষের পাশে নীরবে দাঁড়ানোর জন্য তিনি পরিচিত। বন্যাদুর্গত মানুষের জন্য তার সাম্প্রতিক এই আহ্বানও সেই মানবিক উদ্যোগেরই ধারাবাহিকতা বলে মনে করছেন অনেকেই।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD