Logo

বন্যার্তদের কষ্টে ব্যথিত মেহজাবীন-তটিনীদের মন

profile picture
বিনোদন প্রতিবেদক
১২ জুলাই, ২০২৬, ১৭:০৬
বন্যার্তদের কষ্টে ব্যথিত মেহজাবীন-তটিনীদের মন
ছবি: সংগৃহীত

দেশজুড়ে টানা ভারী বৃষ্টিতে সৃষ্টি হয়েছে ভয়াবহ দুর্ভোগ। পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলার বিস্তীর্ণ এলাকা বন্যাকবলিত হয়ে পড়েছে। কোথাও দেখা দিয়েছে ভূমিধস, কোথাও আবার হাজারো পরিবার পানিবন্দি। একই সময়ে রাজধানী ঢাকাতেও টানা দুই দিনের বৃষ্টিতে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে।

বিজ্ঞাপন

এমন দুর্যোগে সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা বন্যাকবলিত মানুষের জন্য দোয়া করার পাশাপাশি সবাইকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী তার ফেসবুক বার্তায় লিখেছেন, ‘বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত সকল মানুষের জন্য আন্তরিক দোয়া রইল। এই কঠিন সময়ে যারা নিজেদের প্রিয়জন, ঘরবাড়ি বা জীবিকার ক্ষতির মুখোমুখি হয়েছেন, আল্লাহ যেন তাদের ধৈর্য ও শক্তি দান করেন। যারা উদ্ধার ও ত্রাণকাজে নিরলস পরিশ্রম করছেন, তাদের প্রতিও গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। আসুন, আমরা সবাই যার যার সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই। আশা করি খুব শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে এবং সবাই নিরাপদে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। আল্লাহ বাংলাদেশকে হেফাজত করুন।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চট্টগ্রামের বেশ কিছু এলাকায় গত কয়েক দিন ধরে বন্যা। হাজারো মানুষ আশ্রয়হীন, দিন কাটছে দুর্দশায়। এই জেলারই মানুষ অভিনেতা ইরফান সাজ্জাদ। ফেসবুকে তিনি কিছুটা অভিমান করেই লিখলেন, ‘আমার চট্টগ্রাম ভালো নাই! বাঁশখালি, সাতকানিয়া, চকরিয়া, লোহাগাড়া, কক্সবাজার, বান্দরবন ভালো নাই! অথচ মেজর কোনো নিউজ নাই! কোন আওয়াজ নাই! মানুষগুলো নীরবে মরে যাচ্ছে কষ্ট পাচ্ছে, কবর থেকে লাশ ভেসে যাচ্ছে! কুমিল্লা-নোয়াখালী-ফেনীর বন্যার সময় এই চট্টগ্রামের মানুষজন যার যা কিছু ছিল, তা নিয়ে উদ্ধার করতে গিয়েছিল! আজকে এই বন্যাপীড়িত মানুষগুলোকে উদ্ধারে মানুষের তেমন কোনো সাড়াশব্দ নাই, কোনো আওয়াজ নাই! আল্লাহ আপনি রহম করেন।’

অন্যদিকে অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীও বন্যার ভয়াবহ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, হবিগঞ্জসহ দেশের সাতটির বেশি জেলার মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। হাজারো ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে। অনেক মানুষ আশ্রয়কেন্দ্র কিংবা ঘরের ছাদে অবস্থান করছেন এবং খাবার ও বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন। তিনি সবাইকে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, একটি শুকনো খাবারের প্যাকেট কিংবা এক বোতল বিশুদ্ধ পানিও সংকটাপন্ন মানুষের জন্য অনেক বড় সহায়তা হতে পারে। একই সঙ্গে নিরাপদ আশ্রয়ে অবস্থান করা এবং অন্যদেরও সহযোগিতা করার আহ্বান জানান তিনি। শেষে তিনি মহান আল্লাহর কাছে দেশের সব বন্যাদুর্গত মানুষের নিরাপত্তা ও সুরক্ষা কামনা করেন।

অন্যদিকে অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীও বন্যার ভয়াবহ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি ফেসবুকে লিখেছেন, ‘চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, হবিগঞ্জ সহ দেশের ৭টির বেশি জেলা এখন পানির নিচে। হাজারো ঘর-বাড়ি তলিয়ে গেছে। মানুষ ছাদে, আশ্রয়কেন্দ্রে না খেয়ে দিন কাটাচ্ছে। আমরা যারা ভালো আছি তাদের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। এক প্যাকেট শুকনো খাবার, এক বোতল পানি অনেক বড় সাহায্য হতে পারে। ভালো আশ্রয়স্থলে স্থান নিন এবং অন্যকে যতটুক সম্ভব সাহায্য করুন। আল্লাহ বন্যাদুর্গত সবাইকে হেফাজত করুন। আমিন।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২৪ সালের ভয়াবহ বন্যার সময় দেশের শোবিজ ও সংস্কৃতি অঙ্গনের শিল্পীরা একযোগে ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রমে অংশ নিয়েছিলেন। তবে এবারের বন্যা পরিস্থিতিতে এখন পর্যন্ত সেভাবে সম্মিলিত কোনো বড় উদ্যোগের খবর পাওয়া যায়নি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD