Logo

দেশে আসছেন সঞ্জয়, তার আগে এলো নতুন গান

profile picture
বিনোদন ডেস্ক
১৪ জুলাই, ২০২৬, ১৩:২৮
দেশে আসছেন সঞ্জয়, তার আগে এলো নতুন গান
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপের থিম সং পরিবেশন করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় উঠে এসেছেন বাংলাদেশি-আমেরিকান সংগীতশিল্পী সঞ্জয়। বলিউড তারকা নোরা ফাতেহির সঙ্গে গাওয়া ‘সির সির’ গানটি ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

বিজ্ঞাপন

পাশাপাশি প্রথম বাংলাদেশি শিল্পী হিসেবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে নতুন ইতিহাসও গড়েছেন তিনি। এসব সাফল্যের মধ্যেই এবার দেশে ফিরছেন সঞ্জয়। তবে তার আগেই প্রকাশ পেয়েছে নতুন লোকগান ‘কার জন্য’।

গত ১২ জুলাই কাইনেটিক মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি। এতে সঞ্জয়ের সঙ্গে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় লোকসংগীতশিল্পী মাখন মিয়া। গানটির কথা লিখেছেন জুয়েল মোর্শেদ ও রিয়াজ আলী। সুর ও সংগীতায়োজন করেছেন সঞ্জয় নিজেই। লোকজ সুরের সঙ্গে আধুনিক ইলেকট্রনিক সংগীতের মিশেলে গানটিকে ভিন্ন মাত্রা দেওয়ার চেষ্টা করেছেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সঞ্জয় জানান, গত বছরের ডিসেম্বরে ঢাকায় অবস্থানকালে গানটির কাজ সম্পন্ন করেছিলেন। দীর্ঘ অপেক্ষার পর এবার এটি শ্রোতাদের জন্য প্রকাশ করা হলো। তিনি বলেন, বাংলাদেশের সমৃদ্ধ লোকসংগীতের ঐতিহ্য বিশ্বদরবারে তুলে ধরার লক্ষ্য থেকেই এই গানটি নির্মাণ করেছেন।

এদিকে আগামী ১৮ জুলাই দেশে ফিরবেন সঞ্জয়। তার পরদিন রাজধানীর বনানী পূজা মাঠে অনুষ্ঠিত হবে তার বহুল প্রতীক্ষিত হোমকামিং কনসার্ট। বিশ্বকাপের ফাইনাল উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত মঞ্চে পরিবেশন করবেন তিনি। এরপর উপস্থিত দর্শকরা জায়ান্ট স্ক্রিনে একসঙ্গে উপভোগ করবেন ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD