আসছে নতুন নাটক ‘বিধবা বোন’, ভাই ও ভাবির নিদারুণ যন্ত্রণার গল্প

একটি বিধবা মেয়ের জীবনের চরম বাস্তব ও কষ্টগাথা গল্প অবলম্বনে নির্মিত হয়েছে বিশেষ একক নাটক ‘বিধবা বোন’। খুব শীঘ্রই নাটকটি জনপ্রিয় একটি জনপ্রীয় ইউটিউব চ্যানেলে মুক্তি পেতে যাচ্ছে।
বিজ্ঞাপন
নাটকটির গল্প প্রসঙ্গে পরিচালক অরণ্য আকাশ জানান, স্বামীকে হারিয়ে চরম বিপাকে পড়ে বাপ-মা হারা এক অসহায় মেয়ে। নিরুপায় হয়ে সে যখন ছোট ভাইয়ের সংসারে আশ্রয় নেয়, তখন থেকেই শুরু হয় তার জীবনের নতুন ট্র্যাজেডি। ভাইয়ের বউ এবং শ্বাশুড়ির অমানুষিক ও নিদারুণ যন্ত্রণা মুখ বুজে সহ্য করতে হয় তাকে। তবে বোনের ওপর এমন অত্যাচার কোনোভাবেই মেনে নিতে পারে না ছোট ভাই।
এদিকে এই সুযোগে গ্রামের এক বখাটে ছেলে মেয়েটিকে নিজের করে পাওয়ার জন্য বিভিন্ন ফাঁদ পাততে শুরু করে। ঠিক এমন এক সংকটময় মুহূর্তে অসহায় মেয়েটির পাশে এসে দাঁড়ায় গ্রামের এক স্কুল মাস্টার। এভাবেই নানা আবেগ, হাসি-কান্না আর নাটকীয়তার মধ্য দিয়ে গল্পটি এগিয়ে যায়, যা দর্শকদের হৃদয়ে নাড়া দেবে বলে আশা পরিচালকের।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পরিচালক অরণ্য আকাশ আরও বলেন, নাটকটির গল্প যেমন অসাধারণ, তেমনই এর কলাকুশলী ও অভিনয়শিল্পীরা প্রত্যেকেই নিজেদের সেরাটা দিয়ে প্রচুর পরিশ্রম করেছেন। আশা করি, দর্শক নাটকটি দেখে নিরাশ হবেন না এবং সবার এটি বেশ ভালো লাগবে।
নাটকটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তমাল মাহবুব, কান্তা কামরুন, রব মেগ, তানহা শ্রাবনী, লাকি আক্তার, ছাবেদ আবদুল্লাহ, মোঃ মুন্না মোল্লা এবং দিপন ভ্রামন উৎপলসহ আরও অনেকে। নাটকটির চিত্রগ্রহণে (ক্যামেরায়) ছিলেন পি সি মোকসেদুল ইসলাম। নির্মাতা সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই চ্যানেলটিতে নাটকটির মুক্তির চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।








