Logo

কিংবদন্তি সুরকার পেয়ারেলালের স্ত্রী আর নেই

profile picture
বিনোদন ডেস্ক
১৪ জুলাই, ২০২৬, ১৪:১৪
কিংবদন্তি সুরকার পেয়ারেলালের স্ত্রী আর নেই
ছবি: সংগৃহীত

ভারতীয় সংগীতাঙ্গনের কিংবদন্তি সুরকার পেয়ারেলালের স্ত্রী সুনীলা পেয়ারেলাল শর্মা আর নেই। গত ১২ জুলাই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবারের সদস্যদের সান্নিধ্যেই ছিলেন।

বিজ্ঞাপন

গায়িকা প্রিয়াঙ্কা মিত্রের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পরিবারের এক বিবৃতিতে সুনীলা পেয়ারেলাল শর্মার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

বিবৃতিতে বলা হয়, “গভীর শোক ও ভালোবাসা নিয়ে জানাচ্ছি, আমাদের প্রিয় আম্মা সুনীলা পেয়ারেলাল শর্মা ১২ জুলাই ২০২৬ সালে শান্তিপূর্ণভাবে পরলোকগমন করেছেন। পরিবারের ভালোবাসা ও সান্নিধ্যের মধ্যেই তিনি শেষ সময় কাটিয়েছেন। তিনি ছিলেন সৌম্য, ধর্মপ্রাণ ও দৃঢ়চেতা একজন মানুষ। নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক হিসেবে তিনি সবার হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। তাঁকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত। তবে তিনি এখন শান্তিতে আছেন—এই বিশ্বাসই আমাদের সান্ত্বনা দিচ্ছে। এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকা আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আম্মা, পৃথিবীতে আপনার দায়িত্ব সুন্দরভাবেই শেষ হয়েছে। চিরশান্তিতে বিশ্রাম নিন।”

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সুনীলার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গায়িকা প্রিয়াঙ্কা মিত্র। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, “কথা হারিয়ে ফেলেছি, আম্মা। আপনি সবসময় আমাদের রানি ছিলেন এবং চিরকাল থাকবেন। আমাদের সবচেয়ে শক্ত ভরসার জায়গাটি আজ হারিয়ে গেল। আপনার হাসি সারাজীবন মনে থাকবে। ওঁম শান্তি।”

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার মুম্বাইয়ের সান্তাক্রুজে সুনীলা পেয়ারেলাল শর্মার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD