টিটু বাঙ্গালী আভিনিত নাটক ‘জামাই বনাম শ্বশুর’ প্রচারিত হবে এনটিভিতে

শ্বশুর-জামাইয়ের হাস্যরসাত্মক দ্বন্দ্ব, দাম্পত্য টানাপোড়েন ও পারিবারিক সম্পর্কের গল্প নিয়ে নির্মিত কমেডি-থ্রিলার নাটক ‘জামাই বনাম শ্বশুর’ প্রচারিত হতে যাচ্ছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে। আগামী ১৯ নভেম্বর, বৃহস্পতিবার রাত ৯টা ৩০ মিনিটে নাটকটি দেখতে পারবেন দর্শকরা।
বিজ্ঞাপন
নাটকের গল্পে অনিক একজন অলস ও দায়িত্বজ্ঞানহীন জামাই। চাকরি করতে অনীহা তার; নিজের মতো করে জীবন কাটাতেই বেশি পছন্দ করে সে। অফিস থেকে ছুটি পাওয়ার উদ্দেশ্যে নিজের জীবিত শ্বশুর খালেক সাহেবকে মৃত বলে মিথ্যা খবর ছড়িয়ে দেয় অনিক।
তবে অবসরপ্রাপ্ত সাবেক বিডিআর সদস্য খালেক সাহেবও কম যান না। জামাইয়ের এমন কাণ্ড ধরে ফেলতে এবং তাকে সঠিক পথে ফেরাতে তিনি নানা মজার কৌশল অবলম্বন করেন। অন্যদিকে, স্বামী অনিকের দায়িত্বহীনতায় বিরক্ত স্ত্রী মিথিলাও।
শ্বশুর-জামাইয়ের হাস্যকর দ্বন্দ্ব, দাম্পত্য জীবনের টানাপোড়েন ও নানা নাটকীয় ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় কাহিনি। একপর্যায়ে অনিক উপলব্ধি করে, সংসার জীবনে হাসি-ঠাট্টার পাশাপাশি দায়িত্ববোধ ও পরিবারের প্রতি ভালোবাসাও সমান গুরুত্বপূর্ণ।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
পারিবারিক সম্পর্ক, শ্বশুর-জামাইয়ের মজার লড়াই এবং জীবনঘনিষ্ঠ বার্তার সমন্বয়ে নির্মিত নাটকটি দর্শকদের বিনোদন দেবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
নাটকটির নাম ভূমিকায় অভিনয় করেছেন টিটু বাঙ্গালী, মিম চৌধুরী ও আব্দুল্লাহ রানা। এ ছাড়া অভিনয় করেছেন শেলী আহসান, ফাতেমা হীরা, সিদ্দিক মাস্টার, শাহ নেওয়াজ, রিক্তা সুলতানা পরী, আশীষ কুমার, সাইফুল খান, মোস্তাফিজুর রহমান ও রবিউল ইসলামসহ আরও অনেকে।
নাটকটির রচনা ও পরিচালনা করেছেন এম আর আলী। প্রযোজক সাইদুর রহমান কবুল এবং নির্বাহী প্রযোজক রুমান হোসাইন। সিনেমাটোগ্রাফিতে রয়েছেন সোহাগ শরীফ। নাটকটি প্রযোজনা করেছে ‘CINEPLEX ENTERTAINMENT’।








