ক্যানসার ধরা পড়ার পর, ১৫ মিনিটেই নতুন অধ্যায় শুরু করলেন হিনা

দীর্ঘ ১৩ থেকে ১৪ বছরের প্রেমের সম্পর্ক থাকলেও বিয়ের কোনো পরিকল্পনা ছিল না অভিনেত্রী হিনা খান ও রকি জয়সওয়ালের। তবে স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার পর জীবনের অনিশ্চয়তা থেকে হঠাৎ বিয়ের সিদ্ধান্ত নেন হিনা। তাতে সম্মতি জানান রকিও। শেষ পর্যন্ত ১৫ মিনিটেরও কম সময়ে সম্পন্ন হয় তাদের বিয়ে।
বিজ্ঞাপন
সম্প্রতি টেনিস তারকা সানিয়া মির্জার নতুন অনুষ্ঠানে নিজের বিয়ের গল্প শুনিয়েছেন হিনা। ২০২৫ সালের ৪ জুন মুম্বাইয়ে নিজেদের বাড়ির ছাদে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন এই জুটি। সে সময় তৃতীয় পর্যায়ের স্তন ক্যানসারের চিকিৎসা চলছিল অভিনেত্রীর।
বিয়ের বিষয়ে হিনা বলেন, সিদ্ধান্তটি ছিল একেবারেই হঠাৎ। তারা আগে থেকে বিষয়টি পরিকল্পনা করেননি। এমনকি বিয়ের জন্য প্রস্তুত ছিলেন বলেও মনে করেন না তিনি। দীর্ঘদিনের সম্পর্কের কথা উল্লেখ করে হিনা বলেন, তারা একসঙ্গে আছেন ১০ বছরেরও বেশি সময় ধরে, যা এখন ১৩ থেকে ১৪ বছরে পৌঁছেছে।
বিয়ের সিদ্ধান্তের পেছনের কারণ জানিয়ে হিনা বলেন, শারীরিকভাবে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়ার সময় রকিকে তিনি বলেছিলেন, হয় সে নিজের জীবনে এগিয়ে গিয়ে পছন্দমতো কাউকে বিয়ে করুক, নয়তো তাকে বিয়ে করুক। কারণ, আগামীকাল কী হবে, তা তিনি জানতেন না।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
অনুষ্ঠানে সানিয়া মির্জা জানতে চান, তাদের বিয়ে কি সত্যিই মাত্র ১৫ মিনিটে সম্পন্ন হয়েছিল? জবাবে হিনা বলেন, “আসলে তারও কম সময়ে।”
হিনা জানান, অসুস্থতা ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তাকে দ্রুত সিদ্ধান্ত নিতে উৎসাহিত করেছিল। তিনি বলেন, “আমি জানি না কী হতে যাচ্ছে। সত্যি বলতে, এই অনিশ্চয়তা সবার জীবনেই আছে। তাই আমি বলেছিলাম, চলো বিয়েটা করে ফেলি। সে বলেছিল, ঠিক আছে। তার কখনো কোনো আপত্তি ছিল না।”
‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ ধারাবাহিকের সেটে প্রথম পরিচয় হয় হিনা খান ও রকি জয়সওয়ালের। ধারাবাহিকে অক্ষরা চরিত্রে অভিনয় করতেন হিনা। অন্যদিকে, রকি যুক্ত ছিলেন প্রযোজনা বিভাগের সঙ্গে।
বিজ্ঞাপন
কাজের সূত্রে পরিচয় থেকে বন্ধুত্ব, এরপর প্রেমের সম্পর্কে জড়ান তারা। ২০১৭ সালে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন এই জুটি। স্তন ক্যানসারের সঙ্গে হিনার লড়াইসহ জীবনের নানা পর্যায়ে একে অপরের পাশে থেকেছেন তারা।
দীর্ঘ ১৩ বছরের বেশি সময় প্রেমের সম্পর্কে থাকার পর ২০২৫ সালের জুনে বিয়ে করেন হিনা ও রকি। বিয়ের ছবি প্রকাশ করে ইনস্টাগ্রামে হিনা লিখেছিলেন, “দুটি ভিন্ন জগৎ থেকে এসে আমরা ভালোবাসার একটি নিজস্ব পৃথিবী গড়ে তুলেছি।
“আমাদের ভিন্নতাগুলো মুছে গেছে, হৃদয় এক হয়েছে। এমন এক বন্ধন তৈরি হয়েছে, যা বহু জীবন ধরে টিকে থাকবে। আজ ভালোবাসা ও আইনের বন্ধনে আমাদের মিলন চিরস্থায়ী হলো। স্বামী-স্ত্রী হিসেবে আপনাদের আশীর্বাদ ও শুভকামনা চাই।”








