Logo

মরণব্যাধি ক্যানসারের উচ্চ ঝুঁকিতে ইসরায়েলিরা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৮ আগস্ট, ২০২৬, ১৩:৩৭
মরণব্যাধি ক্যানসারের উচ্চ ঝুঁকিতে ইসরায়েলিরা
ছবি: সংগৃহীত

সূর্যের ক্ষতিকর অতিবেগুনি (ইউভি) রশ্মি থেকে সুরক্ষার জন্য ব্যবহৃত ইউভি সূচককে উপেক্ষা করে দ্রুত ত্বক তামাটে করার প্রবণতা বাড়ছে ইসরায়েলের তরুণদের মধ্যে। এতে ত্বকের ক্যানসারসহ নানা গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে।

বিজ্ঞাপন

শনিবার (৮ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউভি রশ্মির মাত্রা ১১ বা তার বেশি থাকলেও আবহাওয়ার সতর্কতা উপেক্ষা করে তরুণদের অনেকেই সৈকতে সময় কাটাচ্ছেন। বিশেষজ্ঞদের মতে, এমন তীব্র রোদে দীর্ঘসময় অবস্থান করলে ত্বকের মারাত্মক ক্ষতির আশঙ্কা থাকে।

চিকিৎসকদের ভাষ্য, সূর্যের অতিবেগুনি রশ্মির ইউভিএ অংশ ত্বককে সাময়িকভাবে তামাটে করে। অন্যদিকে ইউভিবি রশ্মি ত্বকের কোষের ডিএনএ ক্ষতিগ্রস্ত করতে পারে, যা পরবর্তীতে ক্যানসারের কারণ হতে পারে। বেসাল ও স্কোয়ামাস সেল ক্যানসার সাধারণত চিকিৎসায় নিয়ন্ত্রণযোগ্য হলেও মেলানোমা তুলনামূলকভাবে বেশি ঝুঁকিপূর্ণ। এটি শরীরের অন্যান্য অঙ্গে ছড়িয়ে পড়লে প্রাণঘাতী হয়ে উঠতে পারে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় ও ক্যানসার অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, মেলানোমার উচ্চ প্রকোপ থাকা বিশ্বের শীর্ষ ৩০ দেশের তালিকায় ইসরায়েলের অবস্থান ২৩তম। তবে রোগটি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে চিকিৎসার ফলাফল তুলনামূলক ভালো। দেশটিতে প্রায় ৯১ শতাংশ মেলানোমা আক্রান্ত রোগীর ক্ষেত্রে প্রাথমিক পর্যায়েই রোগ শনাক্ত হয় বলে সংশ্লিষ্ট তথ্য থেকে জানা যায়।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত ত্বক তামাটে করার আকাঙ্ক্ষায় অনেক তরুণ দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেন না। ইউভি সূচক ৯ কিংবা ১১-এর বেশি থাকা অবস্থায় সানস্ক্রিন, টুপি বা সুরক্ষামূলক পোশাক ছাড়া তীব্র রোদে অবস্থান করলে ত্বকের ক্ষতির ঝুঁকি অনেক বেড়ে যায়।

শিশু চর্মরোগ বিশেষজ্ঞ ড. এফরাত বার-ইলান এবং দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় অনুমোদিত সানস্ক্রিন ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছেন। তাদের মতে, সানস্ক্রিন ব্যবহারে ক্ষতির চেয়ে উপকারই বেশি। বিপরীতে সুরক্ষা ছাড়া অতিবেগুনি রশ্মির সংস্পর্শে থাকলে অকালেই ত্বকে বলিরেখা দেখা দেওয়ার পাশাপাশি ক্যানসারের ঝুঁকিও বাড়তে পারে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD