Logo

স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগের প্রস্তাব প্রত্যাখ্যান ম্যাক্রোঁর

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৯ অক্টোবর, ২০২৬, ২০:১৫
স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগের প্রস্তাব প্রত্যাখ্যান ম্যাক্রোঁর
ছবি: সংগৃহীত

ফ্রান্সে চলমান বিক্ষোভ, সহিংসতা ও লুটপাট নিয়ন্ত্রণে ব্যর্থতার সমালোচনার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজের পদত্যাগের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। একই সঙ্গে পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা বাহিনীর জন্য নতুন কৌশল প্রণয়নের নির্দেশ দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

সোমবার (১৯ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ফ্রান্সের চলমান সংকট মোকাবিলায় পূর্বাভাস ও গোয়েন্দা তথ্য সংগ্রহের ক্ষেত্রে ব্যর্থতা পরিস্থিতির অবনতিতে ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে নিরাপত্তা বাহিনীর নেতৃত্বে ধারাবাহিকতা বজায় রাখতে নুনেজকে দায়িত্বে বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছেন ম্যাক্রোঁ।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এলিসি প্যালেস জানিয়েছে, সহিংসতা ও লুটপাট মোকাবিলায় দ্রুত নতুন কর্মপদ্ধতি নির্ধারণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট। পাশাপাশি নিরাপত্তা বাহিনীর কার্যক্রম আরও কার্যকর করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

সম্প্রতি ফ্রান্সের বিভিন্ন শহরে বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়েছে। গত শনিবার সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম সহিংস দিন পার করে দেশটি। ওই দিন বিভিন্ন শহরে সরকারি ভবনে আগুন দেওয়ার পাশাপাশি শত শত দোকানপাট ভাঙচুর ও লুটপাট করা হয়। এসব ঘটনায় অন্তত ২ হাজার ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ স্বীকার করেন, বিক্ষোভ চলাকালে কয়েকটি শহরে পুলিশ পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল।

সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা বাড়তে থাকায় নুনেজের পদত্যাগের প্রস্তাব সামনে আসে। তবে তাকে দায়িত্বে রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনীর কৌশল পরিবর্তনের পথেই এগোচ্ছেন ম্যাক্রোঁ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD