Logo

সৌদির পবিত্র স্থান রক্ষায় কোনো আপস নয়, কঠোর বার্তা পাকিস্তানের

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ অক্টোবর, ২০২৬, ১৮:০৫
সৌদির পবিত্র স্থান রক্ষায় কোনো আপস নয়, কঠোর বার্তা পাকিস্তানের
ছবি: সংগৃহীত

সৌদি আরবের সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা ও পবিত্র স্থানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের আপস করা হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। প্রয়োজন হলে সৌদি আরবকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে ইসলামাবাদ।

বিজ্ঞাপন

সোমবার (১৯ অক্টোবর) সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এ অবস্থান তুলে ধরেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।

তিনি বলেন, সৌদি আরবের সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং পবিত্র দুই মসজিদ—হারামাইন শরিফাইনের নিরাপত্তা পাকিস্তানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব বিষয়ে কোনো আলোচনা বা আপসের সুযোগ নেই। প্রয়োজন দেখা দিলে সৌদি আরবকে সহায়তা দিতে প্রস্তুত পাকিস্তান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সৌদি আরবের ওপর হুতিদের ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে পাকিস্তানের এই বক্তব্য সামনে এসেছে। আহমেদ শরীফ চৌধুরী জানান, এ ধরনের হামলার জবাব মক্কা চুক্তির আওতাভুক্ত দেশগুলোর সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দেওয়া হবে। সৌদি আরবকে ইতিমধ্যে প্রয়োজনীয় সামরিক সহায়তা দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

ইয়েমেন সরকারকে সরাসরি সামরিক সহায়তা দেওয়ার সম্ভাবনা নিয়েও প্রশ্ন করা হয় আইএসপিআরের মহাপরিচালককে। জবাবে তিনি বলেন, এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো অনুরোধ করা হয়েছে কি না, তা তাঁর জানা নেই। তবে এ ধরনের অনুরোধ এলে তা পর্যালোচনা করে যথাযথ সিদ্ধান্ত নেওয়া হবে।

সৌদি আরবের নিরাপত্তা ও পবিত্র স্থানগুলোর সুরক্ষায় পাকিস্তানের এই কঠোর অবস্থান দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি আবারও সামনে এনেছে।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD