যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে আগের চেয়ে আরও কঠোর জবাব দেওয়া হবে: ইরান

ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আগের চেয়ে আরও কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদুল্লাহি।
বিজ্ঞাপন
রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত বক্তব্যে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বারবার ইরানের দৃঢ়তা ও সংকল্পের পরীক্ষা নিয়েছে। কিন্তু প্রতিবারই তাদের সেই হিসাব ভুল প্রমাণিত হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আলী আবদুল্লাহি বলেন, আগের প্রতিটি যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইসলামি প্রজাতন্ত্রের সরকার উৎখাত, ইরানকে বিভক্ত করা এবং দেশটিকে ধ্বংস করার লক্ষ্য নিয়ে এগিয়েছে। তবে তাদের সেই লক্ষ্য পূরণ হয়নি।
ইরানের এই শীর্ষ সামরিক কর্মকর্তা আরও দাবি করেন, যারা একসময় ইরানকে ধ্বংস ও উৎখাতের হুমকি দিয়েছিল, এখন তারাই সেই পরিণতির মুখে রয়েছে। অন্যদিকে ইরান শক্ত অবস্থানে টিকে আছে।
বিজ্ঞাপন
তিনি সতর্ক করে বলেন, ইরানের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো ভুল পদক্ষেপ নেওয়া হলে তার জবাব আগের যেকোনো সময়ের তুলনায় আরও কঠোর হবে।
সূত্র: আল-জাজিরা








