বিলবোর্ডকে রাস্তা ভেবে সজোরে ট্রাক চালালেন চালক, অতঃপর...

ভারতের দিল্লি-দেরাদুন এক্সপ্রেসওয়েতে রাস্তা ভেবে একটি বিজ্ঞাপনের বিলবোর্ডে দ্রুতগতিতে ট্রাক চালিয়ে দেওয়ায় প্রাণ হারিয়েছেন এক চালক। দুর্ঘটনার পর ওই এলাকায় সড়ক নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। রাস্তার পাশে থাকা বিলবোর্ডটির নকশা ও অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা-সমালোচনা চলছে।
বিজ্ঞাপন
রবিবার (১৮ অক্টোবর) দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
জানা গেছে, দেরাদুনের আশারোড়ি অংশে ঘটা এই দুর্ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় সড়ক নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। কারণ হিসেবে উঠে এসেছে রাস্তার পাশের বিভ্রান্তিকর ওই বিলবোর্ডটির নাম, যেখানে গত কিছুদিন ধরে একের পর এক দুর্ঘটনা ঘটছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই বিলবোর্ডের একটি ছবি ছড়িয়ে পড়েছে এবং এর নকশা বা অবস্থান নিয়ে তৈরি হয়েছে তুমুল বিতর্ক। তবে পুলিশ জানিয়েছে, বিলবোর্ডটির কারণেই এসব দুর্ঘটনা ঘটছে কি না- এমন কোনো অকাট্য প্রমাণ বা যোগসূত্র এখনো মেলেনি।
উল্লেখ্য, এক্সপ্রেসওয়ের ওই নির্দিষ্ট অংশে গত এক মাসেই অন্তত চার থেকে পাঁচটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় এখন পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
সূত্র: ইন্ডিয়া টুডে








