আবারও সংঘাত শুরু হলে আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে: ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে আবারও সংঘাত শুরু হলে তা আঞ্চলিক যুদ্ধে পরিণত করার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহাম্মদ মোখবার। তার দাবি, ইরানের প্রতিরোধক্ষমতার কারণেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের সব সামরিক সক্ষমতা ব্যবহার করতে পারেনি।
বিজ্ঞাপন
ইউরোপ ও ন্যাটো যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ায়নি—এমন বক্তব্যেরও সমালোচনা করেছেন মোখবার। তিনি এ দাবিকে উপহাস করে বলেন, ইউরোপ ও ন্যাটো যুক্তরাষ্ট্রকে সমর্থন করেনি—এ কথা বলা একটি কৌতুকের মতো।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মোখবারের অভিযোগ, যুক্তরাজ্যে অবস্থিত সামরিক ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে। এ ছাড়া ইউরোপের অধিকাংশ দেশেই যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। এসব ঘাঁটি থেকেই যুক্তরাষ্ট্র সংঘাতে জড়িয়েছে এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেন তিনি।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যে মোখবারের এই বক্তব্য নতুন করে আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা সামনে এনেছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ২০২৪ সালে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ার পর মোহাম্মদ মোখবার দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন।
সূত্র: আল-জাজিরা








