Logo

আমাকে আগের মতো গ্ল্যামারাস লাগে না: পিয়া জান্নাতুল

profile picture
ক্রীড়া ডেস্ক
২ নভেম্বর, ২০২৬, ২০:৩৬
আমাকে আগের মতো গ্ল্যামারাস লাগে না: পিয়া জান্নাতুল
ছবি: সংগৃহীত

র‍্যাম্প মডেলিংয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া পিয়া জান্নাতুল অভিনয়ের পাশাপাশি আইন পেশাতেও যুক্ত। পেশাগত ব্যস্ততার মধ্যেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভাবনা ও জীবনের নানা মুহূর্ত তুলে ধরেন তিনি। সম্প্রতি নিজের চেহারায় ক্লান্তির ছাপ এবং আগের মতো গ্ল্যামারাস না লাগার বিষয়টি নিয়ে একটি পোস্ট দিয়েছেন এই তারকা।

বিজ্ঞাপন

পোস্টে পিয়া লিখেছেন, ‘অনেকেই আমাকে বলেন, “তোমাকে আজকাল খুব ক্লান্ত লাগে।” সত্যি বলতে, আমাকে ক্লান্তই দেখায়। আগের মতো সব সময় পরিপাটি বা গ্ল্যামারাসও লাগে না। কিন্তু এটা নিয়ে আমার কোনো আফসোস নেই।’

কেন এই পরিবর্তন নিয়ে তাঁর কোনো আক্ষেপ নেই, সে ব্যাখ্যাও দিয়েছেন পিয়া। তিনি লিখেছেন, ‘কারণ এখন বুঝি, জীবনে সব সময় সুন্দর দেখানো বা নিজেকে পারফেক্টভাবে উপস্থাপন করাটাই সবকিছু নয়। এই ক্লান্ত চেহারার পেছনে আছে অনেক দায়িত্ব, ব্যস্ততা, ছোট ছোট অর্জন, ভালো লাগার মুহূর্ত আর অসংখ্য দোয়া।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

পোস্টের শেষাংশে নিজের প্রাপ্তি ও স্বপ্নপূরণের কথা তুলে ধরেছেন পিয়া। একসময় যেসব বিষয় তাঁর কাছে কেবল স্বপ্ন ছিল, সেগুলোর অনেক কিছুই এখন বাস্তব জীবনের অংশ বলে জানিয়েছেন তিনি। সবকিছু নিখুঁত না হলেও জীবনে যা পেয়েছেন, তা নিয়েই কৃতজ্ঞ এই মডেল ও অভিনেত্রী।

বিজ্ঞাপন

পিয়ার পোস্টে মন্তব্য করেছেন নেটিজেনদের অনেকে। একজন লিখেছেন, ‘জীবনে অনেক অর্জন থাকলেও সততার কোনো বিকল্প নেই। এই বয়সেই এত ক্লান্ত হওয়ার যৌক্তিক কারণ আছে, নিশ্চিত? পরিশ্রমী মানুষেরও শরীর ও মন কখনো কখনো অসহায় বোধ করে।’

আরেকজন মন্তব্য করেছেন, ‘নিজের কাছে নিজে সৎ থাকলে এবং অন্যের ভালো চিন্তা ও ভালো করলে অবশ্যই মনে প্রশান্তি থাকবে এবং চেহারায় ক্লান্তির ছাপ পড়বে না।’

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD