‘ছট মাইয়া’ গানের দৃশ্য দেখে পুরোহিত খুব খুশি: তামান্না

মুম্বাইয়ে ‘বন: ফোর্স অফ দ্য ফরেস্ট’ সিনেমার ঝলক প্রকাশ অনুষ্ঠানে ছবিটির গান ও ছট পূজার উপস্থাপন নিয়ে কথা বলেছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। তিনি জানিয়েছেন, সিনেমার ‘ছট মাইয়া’ গানের ভিডিও দেখে তার বাড়ির পুরোহিতও প্রশংসা করেছেন।
বিজ্ঞাপন
বুধবার (১৬ সেপ্টেম্বর) আয়োজিত সিনেমাটির প্রকাশ অনুষ্ঠানে তামান্নার সঙ্গে উপস্থিত ছিলেন ছবির অভিনেতা সিদ্ধার্থ মালহোত্র, মনীশ পাল, সুনীল গ্রোভার, শ্বেতা তিওয়ারি, অনুপ সোনী, প্রযোজক একতা কাপুর ও পরিচালক দীপক কুমার মিশ্র।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অনুষ্ঠানে ‘ছট মাইয়া’ গানটি নিয়ে কথা বলতে গিয়ে তামান্না জানান, ১৫ সেপ্টেম্বর তার বাড়িতে গণেশ উৎসবের আয়োজন করা হয়েছিল। পূজা শেষে তার পুরোহিত গানটির ভিডিও দেখেন। সেখানে ছট পূজার বিভিন্ন আচার ও রীতির উপস্থাপন দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।

তামান্না বলেন, “আমার পুরোহিত গানটির প্রতিটি বিষয় খুব ভালো করে খেয়াল করেছেন। এ ছবি আমরা সবাই মিলে দেখতে যাব। ছট পূজার গুরুত্ব যেভাবে ছবিতে তুলে ধরা হয়েছে, তা দেখে পুরোহিত খুব খুশি।”
আরও পড়ুন
বিজ্ঞাপন
ছবিটির মূল গল্প ছট পূজাকে ঘিরে কি না, এমন প্রশ্নেরও উত্তর দেন অভিনেত্রী। তার ভাষ্য, গল্পে ছট পূজার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও সিনেমার কেন্দ্রীয় বিষয় বনদেবীকে ঘিরে।

তামান্নার মতে, ছট শুধু একটি ধর্মীয় আচার বা উৎসব নয়; এর সঙ্গে মানুষের আবেগও গভীরভাবে জড়িয়ে আছে। সিনেমাটিতে ছট পূজাকে কেন্দ্র করে বড় পরিসরের একটি দৃশ্য রাখা হয়েছে বলেও জানান তিনি। বড়পর্দায় সেই দৃশ্য দর্শকদের ভালো লাগবে বলে প্রত্যাশা প্রকাশ করেন অভিনেত্রী।








