আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর ৫৫তম জন্মদিন

আজ ১৯ সেপ্টেম্বর। ঢালিউডের ক্ষণজন্মা নায়ক ও ‘স্বপ্নের নায়ক’ খ্যাত সালমান শাহর ৫৫তম জন্মদিন। জন্মদিনে ভালোবাসা ও শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিFনেতাকে। ১৯৭১ সালের এই দিনে সিলেটের জকিগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি।
বিজ্ঞাপন
মাত্র ২৫ বছর বয়সে সালমান শাহর জীবন থেমে গেলেও প্রায় তিন দশক পরও দর্শকের হৃদয়ে তার অবস্থান আগের মতোই অটুট। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি জমান এই জনপ্রিয় নায়ক। তার মৃত্যুর পর দেখতে দেখতে কেটে গেছে প্রায় তিন দশক। এ সময়ে চলচ্চিত্রে এসেছে নানা পরিবর্তন, পর্দায় আবির্ভূত হয়েছেন অনেক নতুন নায়ক। তবে সালমান শাহর জনপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি। বরং সময় যত গড়িয়েছে, তার প্রতি দর্শক ও ভক্তদের ভালোবাসা যেন আরও গভীর হয়েছে।
মাত্র চার বছরের চলচ্চিত্রজীবনে সালমান শাহ অভিনয় করেছেন ২৭টি সিনেমায়। ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার। প্রথম সিনেমাতেই দর্শকের মনে জায়গা করে নেন তিনি। এরপর ধারাবাহিকভাবে একের পর এক সিনেমায় অভিনয় করে অল্প সময়ের মধ্যেই ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়কে পরিণত হন সালমান শাহ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সালমান শাহ শুধু অভিনয়ের জন্যই জনপ্রিয় ছিলেন না। তার পোশাকের ধরন, চুলের স্টাইল, কথা বলার ভঙ্গি এবং ব্যক্তিত্বও সে সময়ের তরুণদের মধ্যে ব্যাপক প্রভাব ফেলেছিল। তার সাজসজ্জা ও অভিনয়ের ধরন অনুসরণ করতেন অনেক তরুণ। পরবর্তী সময়ে চলচ্চিত্রে নায়ক হিসেবে আসা অনেকেই সালমান শাহকে নিজেদের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছেন। তার অভিনীত সিনেমা ও বিভিন্ন চরিত্র এখনো দর্শকের কাছে সমানভাবে পরিচিত ও জনপ্রিয়।
সালমান শাহকে কেবল একজন জনপ্রিয় চলচ্চিত্র নায়ক হিসেবে বিবেচনা করলে তার প্রভাবের পুরোটা বোঝা সম্ভব নয়। বাংলা চলচ্চিত্রের দর্শকের কাছে তিনি আজও এক আবেগের নাম। তার অকালপ্রয়াণ ভক্ত-অনুরাগীদের মনে তৈরি করেছিল গভীর শূন্যতা। তবে স্বল্প সময়ের অভিনয়জীবনে রেখে যাওয়া কাজ ও অভিনয়ের স্বতন্ত্র ধারা তাকে করে রেখেছে চিরস্মরণীয়।
অল্প সময়ের অভিনয়জীবনেই সালমান শাহ এমন ছাপ রেখে গেছেন, যা সময়ের সঙ্গে মুছে যায়নি। জন্মদিন কিংবা মৃত্যুবার্ষিকী ছাড়াও সারা বছর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে স্মৃতিচারণ করেন ভক্ত-অনুরাগীরা।
বিজ্ঞাপন
নব্বইয়ের দশকের অন্যতম আলোচিত এই নায়ক চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশন নাটকেও অভিনয় করেছেন। সেখানেও তার অভিনয় দর্শকের প্রশংসা পেয়েছে। ছোট্ট জীবনে কয়েক বছরের অভিনয়যাত্রা হলেও সালমান শাহ যে ভালোবাসা অর্জন করেছিলেন, তা প্রজন্ম পেরিয়ে আজও বহমান।
সময়ের সঙ্গে চলচ্চিত্রের পর্দায় এসেছে অসংখ্য নতুন মুখ। বদলেছে সিনেমার গল্প, নির্মাণশৈলী ও দর্শকের রুচি। তবু ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহ আজও নিজের জায়গায় অনন্য। তার অভিনীত সিনেমা, পর্দার চরিত্র এবং ব্যক্তিত্ব এখনো দর্শকের স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে। জন্মদিনে তাই প্রিয় এই নায়ককে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছেন তার অগুনতি ভক্ত-অনুরাগী।








