Logo

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ আগস্ট, ২০২৬, ১২:২৬
সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর
চিত্রনায়ক সালমান শাহ | ফাইল ছবি

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৯ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার দিন নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (৩০ আগস্ট) তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে পারেননি মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক জিয়াউল মোর্শেদ। পরে ঢাকার মহানগর হাকিম মো. জুয়েল রানা নতুন তারিখ হিসেবে ২৯ সেপ্টেম্বর নির্ধারণ করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ নিয়ে তদন্ত কর্মকর্তা নবমবারের মতো প্রতিবেদন দাখিলের জন্য সময় পেলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক শাহ আলম।

২০২৫ সালের ২০ অক্টোবর মধ্যরাতে সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম রমনা থানায় মামলাটি করেন। পরে আদালত মামলার এজাহার গ্রহণ করে তদন্ত কর্মকর্তাকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হকের পাশাপাশি তার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ওরফে ফরহাদকে আসামি করা হয়েছে।

তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ একাধিকবার পেছানোর পর এবার ২৯ সেপ্টেম্বর আদালতে প্রতিবেদন জমা দেওয়ার নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD