১২ বছর পর ফারুকী হত্যা মামলার বিচার শুরু

ইসলামী বক্তা ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। হত্যাকাণ্ডের প্রায় ১২ বছর পর মামলাটিতে ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। একই সঙ্গে আগামী ৬ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (৮ নভেম্বর) ঢাকার নবম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. শহিদুল ইসলাম আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আমিনুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগ গঠনের সময় আদালতে উপস্থিত ছিলেন আসামি আব্দুল্লাহ আল তাসনিম, নাহিদ, রিয়াজ ওরফে রিপন এবং আবু রায়হান মাহমুদ আব্দুল হাদী। কারাগারে থাকা আসামি হাদিসুর রহমান সাগরকে ভার্চ্যুয়ালি আদালতে হাজির করা হয়। অপর দুই আসামি মাহমুদ ইবনে বাশার ও রফিকুল ইসলাম ফারদীন পলাতক রয়েছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মামলার নথি অনুযায়ী, ২০১৪ সালের ২৭ আগস্ট রাজধানীর পূর্ব রাজাবাজারে নিজ বাসায় খুন হন ফারুকী। হত্যার পর বাসা থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়। এ ঘটনায় তার ছেলে ফয়সাল ফারুকী শেরেবাংলা নগর থানায় মামলা করেন।
দীর্ঘ তদন্ত শেষে ২০২৪ সালের ৫ নভেম্বর সিআইডি ছয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয়। তদন্তে হত্যার পেছনে মতাদর্শগত বিরোধকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। অভিযোগপত্রে বলা হয়, সুফি মতাদর্শের অনুসারী ফারুকীর সঙ্গে জেএমবি-সংশ্লিষ্ট ব্যক্তিদের মতপার্থক্য থেকেই হত্যার পরিকল্পনা করা হয়েছিল।
এখন সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে মামলার বিচারিক প্রক্রিয়া এগিয়ে যাবে।








