আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে না ‘পিনিক’

আসন্ন ঈদুল ফিতরে মুক্তির পরিকল্পনা ছিল জাহিদ জুয়েল পরিচালিত সিনেমা ‘পিনিক’-এর। ছবিটিতে জুটি বেঁধেছেন আদর আজাদ ও শবনম বুবলী। তবে শেষ পর্যন্ত ঈদের তালিকা থেকে সিনেমাটি বাদ পড়েছে।
বিজ্ঞাপন
ছবিটির মুক্তি ও পরিবেশনার দায়িত্বে থাকা পরিচালক সায়মন তারিক জানিয়েছেন, সময়মতো সেন্সর ছাড়পত্র না পাওয়ায় ঈদে মুক্তি সম্ভব হয়নি। তিনি বলেন, ঈদের আগেই সিনেমাটি জমা দেওয়া হলেও নির্ধারিত সময়ে অনুমোদন মেলেনি।
আরও পড়ুন: অভিনেতা শামস সুমন মারা গেছেন
তার ভাষ্য অনুযায়ী, ১৬ মার্চ ছাড়পত্র হাতে পাওয়ায় প্রচারণা ও হল বুকিংয়ের জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়নি। ঈদের মাত্র কয়েক দিন বাকি থাকায় এত স্বল্প সময়ে প্রচার কার্যক্রম সম্পন্ন করা এবং প্রেক্ষাগৃহ চূড়ান্ত করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
বিজ্ঞাপন
তিনি আরও দাবি করেন, অন্যান্য ঈদের সিনেমা জমা দেওয়ার পর দ্রুত প্রক্রিয়া সম্পন্ন হলেও তাদের ছবির ক্ষেত্রে বিলম্ব হয়েছে, যা আর্থিক ক্ষতির কারণ হয়েছে।








