Logo

মোস্তাফিজুর রহমানের চোট কতটা গুরুতর, যা জানা গেল

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৭ মার্চ, ২০২৬, ১৭:২৪
মোস্তাফিজুর রহমানের চোট কতটা গুরুতর, যা জানা গেল
ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে চোটে পড়েছিলেন বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। ম্যাচ চলাকালীন তার ইনজুরি নিয়ে শঙ্কা তৈরি হলেও সর্বশেষ আপডেট বলছে, গুরুতর কোনো আঘাত পাননি তিনি। এতে করে স্বস্তি ফিরে এসেছে দল এবং সমর্থকদের মধ্যে।

বিজ্ঞাপন

ওই ম্যাচে ইনজুরির পর শুরুতে ধারণা করা হয়েছিল, বড় ধরনের চোটে পড়েছেন এই বাঁহাতি পেসার। তবে পরে পাওয়া তথ্য অনুযায়ী, বড় ধরনের কোনো সমস্যায় পড়েননি তিনি এবং আপাতত শঙ্কামুক্ত রয়েছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র জানিয়েছে, চোটের পর করা প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় উল্লেখযোগ্য কিছু ধরা পড়েনি। বর্তমানে তার শারীরিক অবস্থাও স্থিতিশীল এবং তেমন কোনো অস্বস্তি নেই। এরই মধ্যে ঈদ উদযাপনের জন্য নিজ জেলা সাতক্ষীরায় চলে গেছেন মোস্তাফিজ।

বিজ্ঞাপন

ঈদের ছুটি কাটিয়ে চলতি মাসেই পিএসএল খেলতে যাওয়ার কথা আছে মোস্তাফিজের। টুর্নামেন্টটিতে লাহোর কালান্দার্সের হয়ে খেলার কথা তার। তবে টুর্নামেন্টের মাঝপথেই হয়তো নিউজিল্যান্ড সিরিজ খেলতে আবার দেশে ফিরতে হতে পারে ফিজকে। পুরো বিষয়টি অবশ্য নির্ভর করছে বিসিবির থেকে অনাপত্তিপত্র পাওয়ার ওপরে।

উল্লেখ্য, ম্যাচে ৪৯তম ওভারের পঞ্চম বলে মোস্তাফিজের করা বলে ব্যাট চালায় শাহিন শাহ আফ্রিদি। আর বল গিয়ে লাগে মোস্তাফিজের পায়ে তৎক্ষণাত মাটিয়ে লুটিয়ে পড়লে মোস্তাফিজকে নিতে স্ট্রেচার নিয়ে আসা হয় মাঠে।

বিজ্ঞাপন

তবে পরিস্থিতি বদলে যায় দ্রুতই। সবাইকে অবাক করে দিয়ে আবার উঠে দাঁড়ান মোস্তাফিজ এবং নিজের স্পেলের শেষ বলটি করেন। সেই বলেই তিনি হারিস রউফ-এর উইকেট তুলে নেন, যা ম্যাচের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার এই দৃঢ়তা ও লড়াকু মানসিকতা দলের জয়ে বড় অবদান রাখে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD