লিপুর স্মরণীয় বিদায়, যা বললেন লিটন-শান্তরা

জাতীয় দলের নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু-এর দায়িত্বের অধ্যায় শেষ হলো স্মরণীয়ভাবে। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ১১ রানের উত্তেজনাপূর্ণ জয়ে বাংলাদেশ সিরিজ জয় নিশ্চিত করার মধ্য দিয়ে লিপুর আন্তর্জাতিক নির্বাচক হিসেবে শেষ দায়িত্ব পালন শেষ হলো। সিরিজের শেষ ম্যাচে ড্রেসিংরুমে গিয়ে খেলোয়াড় ও কোচিং স্টাফের উষ্ণতায় তিনি আবদ্ধ হন।
বিজ্ঞাপন
ড্রেসিংরুমে ক্রিকেটার ও স্টাফদের সঙ্গে হাসিমুখে বিদায় নেন লিপু। দেশের ক্রিকেটে এমন সৌজন্যপূর্ণ বিদায়ের নজির খুব কমই দেখা যায়।লিপুকে নিয়ে লিটন দাস বলেন, ‘আপনার যদি কোনো তথ্য থাকে, অবশ্যই আমাদের ফোনে পাবেন। আপনি মেসেজ কিংবা কল দেবেন।’
লিপুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, ‘আমাদের জন্য সেরাটা দেওয়া চেষ্টা আপনি করেছেন। আমি খুবই খুশি ছিলাম আপনার ওপর। টিম ম্যানেজমেন্ট বলেন, খেলোয়াড় বলেন, অনেক সময়ই কিছু অস্বস্তি ছিল। কিন্তু দলের চিন্তা করে আপনি সবসময় ভালোটা করার চেষ্টা করেছেন। দলের ভালোর জন্য এখানে কোনো ব্যক্তিগত পছন্দ বা ব্যক্তিগত কোনো কিছু ছিল না।’
বিজ্ঞাপন
লিপুর সঙ্গে কাজ করে খুশি নাজমুল হোসেন শান্তও মন্তব্য করেন, “অধিনায়ক এবং নির্বাচকের মধ্যে সবসময়ই স্বাস্থ্যকর তর্ক-বিতর্ক থাকে। আমরা তা উপভোগ করেছি। এই সব বিতর্ক শুধুই দলের জন্য ছিল—কিভাবে জয় নিশ্চিত হবে এবং কোন পদক্ষেপ প্রয়োজন। আপনার সঙ্গে কাজ করে আমি খুশি এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছি। আবারও ধন্যবাদ।”
সব মিলিয়ে, লিপুর বিদায় ক্রিকেট দলের জন্য এক উষ্ণ ও শ্রদ্ধাসূচক মুহূর্ত হিসেবে স্মরণীয় হয়ে থাকলো।
বিজ্ঞাপন








