বিশ্বকাপ দলে থাকা নিজের হাতে নেই, হতাশ হয়ে বললেন নেইমার

ব্রাজিলিয়ান লিগে গত রবিবার অনুষ্ঠিত ম্যাচে সান্তোস সান্তোস এফসি করিন্থিয়ান্সের বিপক্ষে ১-১ গোলে ড্র করে। ঘরের মাঠে খেললেও স্টার খেলোয়াড় নেইমার-এর পারফরম্যান্স অনেকটাই বিবর্ণ ছিল। এতে বিশ্বকাপের চূড়ান্ত দলে তার জায়গা নিশ্চিত হওয়ার সম্ভাবনা খানিকটা সংকুচিত হয়ে গেছে।
বিজ্ঞাপন
সোমবার ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি তার দুটি গুরুত্বপূর্ণ প্রীতি ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করবেন। তার আগে নেইমারের শেষ ম্যাচের পারফরম্যান্স দেখার পর জাতীয় দলে তার অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
ম্যাচ শেষে হতাশ কণ্ঠে নেইমার বলেন, আমি আবার জাতীয় দলে ফিরে যেতে ও বিশ্বকাপে খেলতে চাই। কিন্তু এটা আমার নিয়ন্ত্রণে নেই। আমি থাকি বা না থাকি, ব্রাজিলের জন্য সবসময় উল্লাস করব।
বিজ্ঞাপন
বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড মে মাসে ঘোষণা করা হবে। তার আগে ব্রাজিল যুক্তরাষ্ট্রে ফ্রান্স ও ক্রোয়েশিয়া-এর সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলবে। আজ এই দুই ম্যাচের জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করবেন আনচেলত্তি। যদিও নেইমার প্রাথমিক দলে রয়েছেন, সম্প্রতি ইনজুরির কারণে নিজেকে প্রমাণ করার সুযোগ পাননি। আগের ম্যাচে ব্রাজিল কোচ গ্যালারিতে উপস্থিত ছিলেন, সঙ্গে ছিলেন দুই জন ফেডারেশন কর্মকর্তা। আনচেলত্তি আগে জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপে জায়গা পেতে হলে খেলোয়াড়কে শতভাগ ফিট থাকতে হবে।
২০২৩ সালের অক্টোবরে এসিএল ইনজুরিতে পড়েন নেইমার। ডিসেম্বরে তার হাঁটুর আরেকটি অস্ত্রোপচার হয়। এই বছর সান্তোসের হয়ে ১০টিরও কম ম্যাচ খেললেও কিছু ম্যাচে ঝলক দেখান ব্রাজিলের শীর্ষ গোলদাতা। ব্রাজিলিয়ান লিগে ভাস্কো ডা গামার বিপক্ষে ২-১ গোলের জয়ে জোড়া গোল করে সান্তোস ক্লাবের সর্বকালের শীর্ষ গোলদাতার তালিকায় সেরা দশে ঢোকেন তিনি।
বিজ্ঞাপন








