Logo

ভারতের বুকে কাঁপন ধরিয়ে মাত্র ২ রানে হারল জাপান

profile picture
ক্রীড়া ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:১৯
ভারতের বুকে কাঁপন ধরিয়ে মাত্র ২ রানে হারল জাপান
ছবি: সংগৃহীত

ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় অঘটনের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ভারতের কাছে মাত্র ২ রানে হেরেছে জাপান। ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে ক্রিকেটের পরাশক্তি ভারতকে রীতিমতো চাপে ফেলে দিয়েছিল জাপানের খেলোয়াড়রা।

বিজ্ঞাপন

দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ম্যাচটি অনুষ্ঠিত হয় ‘স্পোর্ট ৭৫’ উদ্যোগের অংশ হিসেবে। বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে পাঁচ ওভারে নামিয়ে আনা হয়।

টসের পর মাঠে গড়ানো সংক্ষিপ্ত এই ম্যাচেও ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের সুযোগ তৈরি হয়েছিল জাপানের সামনে। প্রথমে ব্যাট করে নির্ধারিত পাঁচ ওভারে ৪ উইকেটে ৩২ রান সংগ্রহ করে ভারত।

ভারতের হয়ে সর্বোচ্চ ১৬ রান করেন শ্রেয়াস আইয়ার। সঞ্জু স্যামসনের ব্যাট থেকে আসে ৯ রান। ঈশান কিষান ৩, তিলক ভার্মা ১ রান করেন। শিবম দুবে কোনো রান করতে পারেননি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

জাপানের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন হারা-হিঞ্জে। ২ ওভারে ১৭ রান দিয়ে দুটি উইকেট নেন তিনি। তাকাহাশি পান একটি উইকেট।

৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই লড়াই চালিয়ে যায় জাপান। অল্প রানের ম্যাচ হলেও শেষ পর্যন্ত ভারতের বোলারদের ওপর চাপ তৈরি করতে সক্ষম হয় তারা। তবে নির্ধারিত পাঁচ ওভারে প্রয়োজনীয় রান তুলতে না পারায় ২ রানে হেরে যায় জাপান।

শেষ ওভারেও ম্যাচে তৈরি হয় নাটকীয়তা। আম্পায়ারের একটি সিদ্ধান্ত নিয়ে ভারতের আকসার প্যাটেল অসন্তোষ প্রকাশ করেন। পরে লেগ আম্পায়ারের সঙ্গে আলোচনার পর মূল আম্পায়ার শ্রেয়াস আইয়ার সিদ্ধান্ত পরিবর্তন করেন।

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত জয় নিশ্চিত হওয়ার পর স্বস্তি ফিরে আসে ভারতীয় শিবিরে। অন্যদিকে অঘটনের এত কাছে গিয়েও ম্যাচ হারায় হতাশ জাপানের ক্রিকেটাররা।

ম্যাচ শেষে জাপানের খেলোয়াড়দের লড়াইয়ের প্রশংসা করেন ভারতের ক্রিকেটাররা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD