Logo

পাকিস্তানের কাছে বড় হারে এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১২ নভেম্বর, ২০২৬, ১৬:৪১
পাকিস্তানের কাছে বড় হারে এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের
ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। তবে সেমিফাইনালের বাধা পেরোনো হলো না জুনিয়র টাইগারদের। গুরুত্বপূর্ণ এই ম্যাচে পাকিস্তানের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

বিজ্ঞাপন

বাংলাদেশের দেওয়া ১৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে পাকিস্তানের দুই ওপেনার হাইম খান ও উসমান খান। দুজনের ব্যাটেই আসে দুর্দান্ত অর্ধশতক। উদ্বোধনী জুটিতে বড় সংগ্রহ গড়ে জয়ের পথ অনেকটাই সহজ করে ফেলেন তারা।

ব্যক্তিগত ৬৯ রান করা হাইম খানকে ফিরিয়ে পাকিস্তানের উদ্বোধনী জুটি ভাঙেন বাংলাদেশের বোলার রবিউল অনিক। কিন্তু সেটিই ছিল ম্যাচে টাইগার বোলারদের একমাত্র সাফল্য। এরপর আর কোনো উইকেট তুলে নিতে পারেনি বাংলাদেশ। ফলে অনায়াসেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।

এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে ইনিংসের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। জারিফ সিয়াম ও কাউসার আহমেদের মতো ব্যাটাররা প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ব্যাটিং বিপর্যয়ের মধ্যে একমাত্র প্রতিরোধ গড়েন আল মুহি। ব্যক্তিগত অর্ধশতক তুলে নিয়ে দলের সংগ্রহ বাড়ানোর চেষ্টা করেন তিনি। কিন্তু অন্য প্রান্তে একের পর এক ব্যাটারের বিদায়ে বড় জুটি গড়ে তোলা সম্ভব হয়নি। একপর্যায়ে ১০০ রান পূর্ণ হওয়ার আগেই পাঁচ উইকেট হারিয়ে বড় বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

আগের ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করা আহসান মুনিমও এই ম্যাচে নিজের সামর্থ্যের প্রমাণ দিতে পারেননি। ব্যর্থ হয়েছেন অধিনায়ক ফরিদ হাসান ফয়সালও। মূলত ব্যাটারদের সম্মিলিত ব্যর্থতায় বড় সংগ্রহ গড়ার সুযোগ হারায় দলটি।

শেষ পর্যন্ত ৩১.৪ ওভারে মাত্র ১৩৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। জবাবে পাকিস্তানের দাপুটে ব্যাটিং ও বাংলাদেশের বোলারদের নিষ্প্রভ পারফরম্যান্সে ৯ উইকেটের বড় পরাজয় নিয়ে এশিয়া কাপের সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হলো জুনিয়র টাইগারদের।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD