অবশেষে শামিত সোম যোগ দেওয়ায় পূর্ণতা পেল বাংলাদেশ দল

অবশেষে পূর্ণতা পেল ফিফা এশিয়ান কাপের জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্কোয়াড। সর্বশেষ খেলোয়াড় হিসেবে ইন্দোনেশিয়ায় দলের সঙ্গে যোগ দিয়েছেন কানাডাপ্রবাসী মিডফিল্ডার শামিত সোম।
বিজ্ঞাপন
সোমবার সকালে জাকার্তায় পৌঁছান নিউইয়র্ক কসমসের এই ফুটবলার। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশ দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু।
রোববার রাতেই শামিতের দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল। তবে বৈরী আবহাওয়ার কারণে তার ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন আসে। ফলে এক দিন দেরিতে জাকার্তায় পৌঁছাতে হয়েছে তাকে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ইন্দোনেশিয়ায় এবার ফিফা এশিয়ান কাপের প্রিমিয়ার ডিভিশনে অংশ নিচ্ছে বাংলাদেশ। আগামী ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে অভিযান শুরু করবে লাল-সবুজের দল। এরপর সিঙ্গাপুর ও স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষেও মাঠে নামবে বাংলাদেশ।
বিজ্ঞাপন
এই টুর্নামেন্টকে সামনে রেখে কোচ টমাস ডুলি রেকর্ড নয়জন প্রবাসী ফুটবলারকে নিয়ে জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করেছেন।
এদিকে ভিসা জটিলতার কারণে ঢাকা থেকে দলের সঙ্গে জাকার্তায় যেতে পারেননি সোহেল রানা জুনিয়র। পরে জটিলতা কাটিয়ে তিনিও দলের সঙ্গে যোগ দিয়েছেন।








